
হুমায়ূন আহমেদের রুমালী উপন্যাস অবলম্বনে এবার তৈরি হচ্ছে ধারাবাহিক নাটক, নাম রুমালী। ১৯ জুলাই থেকে জয়দেবপুরের পাখিরটেক এলাকায় নাটকটির কাজ শুরু করেন পরিচালক অরুণ চৌধুরী। তখন নাটকটির নাম ভূমিকায় অভিনয় করেছিলেন নোভা।

প্রেমিকের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে শখের। মানে ব্রেক আপ হয়ে গেছে তাঁর। টানা এক বছর চুটিয়ে প্রেম করার পর অকস্মাৎ এই বিচ্ছেদ। এক বছর আগে পাড়ার নম্র-ভদ্র ছেলে তনুকে ভালোবেসেছিলেন তিনি। পাড়ার সবাই-ই এই প্রেমের কথা জানে। রাগে, দুঃখে আর ঘর থেকেই বের হন না শখ। মনটন খুব খারাপ। বাস্তবের প্রেম নয়, এ রকমই গল্প নিয়ে তৈরি একটি নাটকে অভিনয় করছেন শখ। শখ বলছিলেন, হ্যাঁ, নাটকে তনু নামের একটি ছেলের সঙ্গে আমার প্রেম হয়। আমাদের সম্পর্কটা মধুর ছিল, তারপর কী করতে জানি কী হয়ে গেল।
নাটকটির নামও ব্রেক আপ। রচনা ও পরিচালনা ইফতেখার আহমেদ ফাহমি। ঈদের জন্য তৈরি এ নাটকটির শুটিং সবে শেষ হয়েছে।

কাঁঠাল বুড়ি থেকে...
তারিন অভিনীত প্রথম চলচ্চিত্র কাঁঠাল বুড়ি । সরকারি অনুদানে ছোটদের এ ছবিটি নির্মাণ করেছিলেন বাদল রহমান। এ ছবিতে তারিন শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন। দীর্ঘ ৩০ বছর পর আবারও একটি ছোটদের চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। ২৬ জুলাই ছিল তারিনের জন্মদিন।আর এ দিনেই কাজলের দিনরাত্রি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তারিন। সজল খালেদ নির্মিত এ ছবিতে তিনি কাজলের মা। তারিন বলেন, এ ছবিতে অভিনয়ের জন্য রাজি হয়েছি কয়েকটি কারণে। প্রথমত, গল্পের বিষয়বস্তু আমাদের মুক্তিযুদ্ধ, দ্বিতীয়ত এটি একটি বাচ্চাদের ছবি। অন্যদিকে আমার চরিত্রটিও ভালো।

গ্রাম-বাংলার একটি সহজ-সরল চরিত্র হলো চঞ্চল চৌধুরী। একাধারে তিনি মঞ্চে, সিনেমায় এবং টেলিভিশনে সাবলীল চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন।
মিডিয়ার সঙ্গে জড়িত হলেন কিভাবে?
ঢাকা ইউনিভার্সিটির চারুকলায় দ্বিতীয় বর্ষে থাকাকালে আমি আরণ্যক নাট্যদলে কাজ করার সুযোগ পাই। ভাবনাটা ছিল এ রকম- ছবি আকবো, চাকরি করবো, সঙ্গে মঞ্চনাটক করবো। মঞ্চে কাজ করতে করতেই মিডিয়ার সঙ্গে জড়িত হই। মামুনুর রশিদের হাউস থেকে যেসব কাজ হতো, সেখানে ছোট ছোট চরিত্রে অভিনয় করতাম। এর মধ্যে মঞ্চে কয়েকটি ভালো কাজ করি। এভাবে কাজের সুযোগটাও বাড়লো। এর পর একটা বিজ্ঞাপন করলাম মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে। যেটা ছিল আমার মিডিয়া ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। এভাবেই মিডিয়ার সঙ্গে জড়িত হই।
অভিনেতা হওয়ার প্ল্যান কি ছোটবেলা থেকেই ছিল?
ছোটবেলা থেকেই মিডিয়ায় কাজ করার একটা ইচ্ছা ছিল; কিন্তু পেশা হিসেবে মিডিয়াকেই বেছে নেয়ার চিন্তা-ভাবনা ছিল না। আমি উত্তম-সুচিত্রার খুব ভক্ত ছিলাম। তাদের অভিনয় দেখে মনে হতো যদি অভিনেতা হতে পারতাম। কিন্তু অভিনয়ে ক্যারিয়ার গড়বো এটা চিন্তা করিনি
গ্রামের সহজ-সরল চরিত্রগুলোতে আপনাকে বেশি দেখা যায়, তবে কি শহরের স্মার্ট চরিত্রে কাজ করতে ভালো লাগে না?
আমাদের সবার নাড়ি হলো গ্রামে। আমাদের দেশের তথাকথিত যে স্মার্টনেসের কথা বলা হয় তা মূলত বিদেশিদের কাছ থেকে ধার করা। বাস্তব জীবনে আমি সে স্মার্টনেসটা পছন্দ করি না। আটষট্টি হাজার গ্রাম-বাংলায় আমাদের সবার নাড়ি গাঁথা আছে। আর ঢাকা হচ্ছে একটা চলমান শহর। আমি গ্রামের লোকদের চরিত্রে অভিনয় করে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এতে আমাকে মানায় বলে মনে হয়। পরিচালকরা গ্রামের মানুষের চরিত্রে বেশি কাজ করতে দেন। তাই বলে শহরের চরিত্রে অভিনয় করতে পারবো না কিংবা করবো না এটা ঠিক নয়।

দর্শক মাতালো আই হেট লাভ স্টোরিজ নতুন জুটি, নতুন রসায়ন, সোনম আর ইমরান আই হেট লাভ স্টোরিজ এর বাংলা করলে অবশ্য আমি ভালোবাসার গল্প ঘৃণা করি- এমনটিই দাঁড়ায়। তবে যাই দাঁড়াক না কেনো এই সিনেমা দিয়ে সবাইকে নিজেদের প্রতি ভালোবাসায় আবদ্ধ করে ফেলেছেন হালের এই দুই সেনসেশন। সবার মনেই এখন আই হেট লাভ স্টোরিজ এর বন্দনা।

ছোটবেলা থেকে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেন শাকিব খান। সেভাবে প্র্যাকটিসও করেন। একসময় বড়মাপের একজন কোচের সঙ্গেও তাঁর আলোচনা হয়। সেভাবে চলছিলেনও। ডাক এল জাতীয় দল থেকে, কিন্তু বাদ সাধল পারিবারিক অনটন। বাবার হঠাৎ কিডনি নষ্ট হওয়া তাঁর ক্রিকেট জীবনের পরিসমাপ্তি টেনে দিল, নিজের কিডনিটাই শেষ পর্যন্ত দিতে হলো বাবাকে। এমনই একটি গল্প নিয়ে আগস্টের প্রথম সপ্তাহে পরিচালক শাহীন সুমন শুরু করতে যাচ্ছেন নতুন ছবি 'নবাবজাদা'র শুটিং। ছবিটির নাম ভূমিকায় অভিনয় করবেন শাকিব খান এবং বাবার চরিত্রে থাকছেন রাজ্জাক।

একজন নয়, দুজন নয়, সাত ভাইয়ের একটি মাত্র বোন। শশীর এই ভাইয়ের তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁরা হলেন তুষার খান, সুমন পাটোয়ারী, তানভীর হোসেন প্রবাল, ইরেশ যাকের, মিঠু, গৌতম সাহা ও লুৎফর রহমান জর্জ। ধারাবাহিক সাত ভাই চম্পা নাটকে দেখা যাবে তাঁদের। নাটকটি নির্মাণ করছেন তন্ময় তানসেন। চলতি মাসের শেষে নাটকের শুটিং শুরু হবে।
শশী বললেন, ‘এটি একটি ফাটাফাটি হাসির নাটক হবে। নাটকে দেখা যাবে একটি পরিবারে সাত ছেলে। সবার শেষে আসে বোন। এই বোনকে নিয়ে সাত ভাইয়ের নানা রকম ঘটনা ঘটে। পরিবারটি নিয়ে মানুষের থাকে নানা কৌতূহল। সত্যি একটি মজার নাটক হবে বলে মনে হচ্ছে।’

অবশেষে পপিও কলকাতার ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। ঈদের পরে কলকাতায় যাবেন তিনি। সেখানে তিনি অর্ণব ব্যানার্জি রিংগোর পরিচালনায় একটি ছবিতে অভিনয় করবেন। এ ছবির মাধ্যমেই প্রথম কলকাতার ছবিতে অভিনয় করবেন পপি।ছবির নাম এখনো চূড়ান্ত ছবিতে পপির বিপরীতে কলকাতার জনপ্রিয় নায়ক জিৎ গাঙ্গুলি অভিনয় করবেন। ছবিতে আর কে কে অভিনয় করবেন তা এখনো পপি বলতে পারছেন না। পপি বলেন, বাংলা তো বাংলাই। সে এপার কি আর ওপার কি? আমার কাছে খুব একটা আলাদা মনে হয় না।এবার ঈদে দুটি নাটকে দেখা যাবে পপিকে। নাটক দুটি হচ্ছে সালমান হায়দারের জল ও কামরুজ্জামান কামরুলের 'আদম ব্যাপারী'।

চন্ডীগড়ের একটি আদালত অভিনেত্রী প্রীতি জিনতা, শিল্পপতি নেস ওয়াদিয়া ও মোহিত বর্মণের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।তাঁদের বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় আদালতে হাজির না হওয়ায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তাঁরা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কিংস ইলেভেন পাঞ্জাব দলের মালিক। আয়-ব্যয়ের বার্ষিক হিসাব জমা না দেওয়ার অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলাটি করা হয়। আজ শনিবার টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়। তবে প্রীতি জিনতা সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে অভিযোগ অস্বীকার করে বলেছেন, আমার বিরুদ্ধে কোনো গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে বলে আমি শুনিনি। আমার আইনজীবীরা এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেবেন।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে জ্ঞান ফিরেছে পপগুরু আজম খানের। নতুন করে কোনও শারীরিক সমস্যাও দেখা দিচ্ছে না।অবস্থার এই ক্রমোন্নতি অব্যাহত থাকলে আজ তাকে আইসিইউ থেকে সাধারণ শয্যায় নিয়ে যাওয়ার হবে বলে জানা গেছে। সাধারণ শয্যায় আরও পাঁচ দিনের মতো ডাক্তারের তত্ত্বাবধানে থাকার পর তাকে নিয়ে আসা হবে এপার্টমেন্টে। সেখানে আরও পাঁচ-ছয় দিন ডাক্তারের তত্ত্বাবধানে থাকতে হবে আজম খানকে। সবকিছু ঠিক থাকলে আগামী ৬-৭ আগস্ট দেশে ফেরার সম্ভাবনা রয়েছে তার। দেশে ফিরে শুরু হবে তার নিয়মিত রেডিওথেরাপি। টেলিফোনে আজম খানের সঙ্গে অবস্থানরত এরশাদুল হক টিংকুর সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, শুরুর দিকে কিছুটা অর্থসংকট থাকলেও রেডিওথেরাপির জন্য আলাদা করে রাখা কিছু টাকা আর শুভাকাক্সীদের পাঠানো সাহায্যের অর্থ মিলিয়ে অস্ত্রপচারটা সারা হয়েছে। এখন অর্থের তেমন টানাটানি না থাকলেও দেশে ফিরে রেডিওথেরাপি দেয়ার সময় কিছুটা আর্থিক সমস্যা দেখা দিতে পারে। সুস্থ হয়ে আবার গান গাইতে পারবেন তো পপগুরু? ডাক্তার সূত্রমতে জানা যায়, জিহ্বার নিচে অপারেশনের স্থানটা স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে। শুরুতে কথা বলতে কিছুটা জড়তা বোধ হবে। তবে ধীরে ধীরে তা স্বাভাবিক হয়ে যাবে আপনা-আপনি। গুরু ঠিকমতো কথা বলা শুরু করলে তাকে গান গাইতে আটকে রাখবে কে? উল্লেখ্য, মুখগহ্বরের ঝিলির ক্যান্সারের উন্নততর চিকিৎসার জন্য আজম খান ১৫ জুলাই সিঙ্গাপুরে উদ্দেশ্যে রওয়ানা হন। সেখানে ড. এরিক এং এবং ড. এন্ড্রু লয় এর তত্ত্বাবধানে দীর্ঘ দশ ঘণ্টার সফল অস্ত্রপচার সম্পন্ন হয়। বাংলাদেশ আর সারা বিশ্বে ছড়িয়ে থাকা কোটি বাঙালির মনে আজ শুধু একটাই চাওয়া। দেশের মাটিতে সুস্থ হয়ে ফিরে আসুক গুরু, মঞ্চ মাতাক তার দৃপ্ত কণ্ঠের জাদুতে।

স্বনামধন্য নাট্যকার-পরিচালক এস এ হক অলিকের পরিচালনায় এবারের ঈদের জন্য তৈরি একটি এক ঘণ্টার নাটকে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়িকা পূর্ণিমা। এ প্রসঙ্গে অভিনেত্রী পূর্ণিমা বলেন, ‘আমি কখনো চিন্তা করে অলিক ভাইয়ের কাজে রাজি হই না। তিনি আমাকে যে চরিত্রেই কাজ করতে বলেন তাতে আমি অমত করিনা কারন হিসেবে বলবো তিনি জানেন আমি কি ধরনের চরিত্রে পারফেক্ট। আমার চরিত্রের ক্ষেত্রে তিনি একটু বেশি যতœবান বলেই মনে করি। খুব শিগগিরই নাটকটির শুটিং শুরু হবে।’ নাট্যকার-পরিচালক এস এ হক অলিকের কাহিনী ও চিত্রনাট্যের এ নাটকটিতে দুটি প্রধান চরিত্রে অভিনয় করবেন পূর্ণিমা ও আনিসুর রহমান মিলন। অলিক বলেন, ‘আমার স্ক্রিপ্টে পূর্ণিমার কোনো বিকল্প নেই। তাঁর চরিত্রটি আমার অন্য নাটকগুলোর চরিত্র থেকে একটু আলাদা। বলা যায় তাঁকে কেন্দ্র করেই গল্প এগিয়েছে।’ অলিক জানান, এ নাটকটি কোন চ্যানেলে প্রচারিত হবে তা এখনো ঠিক হইনি।

বন্ধু সবুজ চিরদিন
গ্রামের পথ ঘাট, নদী- নৌকা, মাঠ- ঘাট এসব চিরচেনা। সারাদিন দ্বিগবিদিক ছুটে বেড়ানো আর খেলাধুলা তার দারুণ লাগে। আর ভালো লাগে বন্ধুদের। বন্ধু ছাড়া কি আর এসব জমে নাকি। সারাদিনের দুরন্ত খেলা, ডুব-সাঁতার, সবুজ মাঠে ভোঁ দৌড়, সবকিছুতেই সাথি হল বন্ধুরা।
আম বাগানে সবাই মিলে বনভোজনে বা গোয়েন্দার মত কোন অভিযানে সবখানেই দরকার বন্ধুদের। বন্ধু ছাড়া নতুন ফুটবলটা ঘরের কোনেই পড়ে থাকে, নতুন যে ক্রিকেট ব্যাট বা বল কিংবা মেলায় কেনা শখের রঙিন ঘুড়িটা উঠানেই পড়ে থাকে। তবু কিছুতেই নড়তে ইচ্ছে করে না। বন্ধু ছাড়া সবকিছু কেমন অর্থহীন মনে হয়। বন্ধুরা যখন কোন কারণে দূরে থাকে তখনই বোঝা যায় বন্ধুর আসল মর্ম।
প্রত্যেক মানুষের জন্যই প্রয়োজন অন্তত একজন ভালো বন্ধু। যার কাছে মনের সব কথা বলা যায় নির্দ্বিধায়, যার সাথে সব সুখ দুঃখ ভাগ করে নেওয়া যায়। সুখের দিনে সেই তো পাশে থাকে, আবার দুঃখেও থাকে ছায়ার মতো। একজন ভালো বন্ধু আসলে মানুষের অদৃশ্য বিবেকের মতো। কারণ সে ভালো কাজে উৎসাহ দেয় আর খারাপ কাজে নিরুৎসাহিত করে সবসময়। তাই তো, ভালো বন্ধু টিকে থাকে সারাজীবন।
সবুজ ঘাস সজীবতার প্রতীক। সেই আবার তারুণ্যের প্রতীক, জীবনের প্রতীক। বন্ধু বা বন্ধুত্ব মানেও যেন একরাশ সবুজ। একজন ভালো বন্ধুর ছোঁয়ায় আমাদের জীবন হয়ে ওঠে সবুজ আর সুন্দরতম। বিশ্ব বন্ধু দিবসে সব বন্ধুকে শুভেচ্ছা।

তবুও বন্ধু দিবস
দিবস আসে। চলে যায়। বন্ধুহীন; নির্বান্ধব মন বার বার খুঁজে বেড়ায় কাউকে। যে সুর মনের মধ্যে বসে বসে কল্পনা করি তার কম্পোজিশন যার করার কথা সে ফিরেও তাকায় না। যদিও ক্ষণিকের নরম আলোয় আলতো করে ছুঁয়েছি তার হাত। আমার বন্ধু দিবস তুমি ভালোবাসে হাত ধরে থাকো।

বিশ্ব বন্ধু দিবস। প্রতিবারের মতো এবারও এ দিবস উপলক্ষে বিভিন্ন টেলিভিশন চ্যানেল প্রচার করবে বিশেষ অনুষ্ঠান। বাংলাভিশনে আজ সন্ধ্যায় প্রচার হবে মামুন খানের প্রযোজনা ও শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় প্রামাণ্য অনুষ্ঠান 'বন্ধু ভাবো কী'। রাশিভাগ্য, মনস্তাতি্বক আলোচনা ও প্রয়াত বন্ধু আবুল হাসানকে নিয়ে স্মৃতিচারণ ও কবিতা পাঠ করেছেন কবি নির্মলেন্দু গুণ। এছাড়া থাকছে সরাসরি গানের অনুষ্ঠান 'ব্দ৯৯৯ু দিবসের গান'। একুশে টিভিতে প্রচার হবে 'হ্যালো ফ্রেন্ডস'। এতে অংশ নিয়েছেন ফেরদৌসী রহমান, আইয়ূব বাচ্চু, জয়ন্ত চট্টোপাধ্যায়, আঁখি আলমগীর ও নিপুণ। দেশ টিভিতে প্রচার হবে 'ফ্রেন্ডস ফর এভার' ও বন্ধু দিবসের বিশেষ নাটক 'জোড়া শালিকের গল্প'। চ্যানেল আইতে থাকছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিউটি বোর্ডিং থেকে সরাসরি অনুষ্ঠান 'বিউটি বোর্ডিংয়ে বন্ধুদের আড্ডা'। এতে অংশ নেবেন কবি, সাহিত্যিক, সাংবাদিক ও বিশিষ্টজনরা। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তন, রমনা পার্ক চত্বর, ধানমণ্ডির রবীন্দ্রসরোবর, নন্দন পার্ক, ফ্যান্টাসি কিংডম ও চট্টগ্রামের ফয়ে'স লেকসহ বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হবে বন্ধু দিবসের বিশেষ কনসার্ট। এছাড়া হোটেল শেরাটন, সোনারগাঁও, র্যাডিসনে থাকছে বিশেষ আয়োজন।

বিয়ের খবর মিথ্যা "অস্ট্রেলিয়া থেকে শাবনূর"
শাবনূর প্রায় দুই সপ্তাহ আগে পাড়ি জমিয়েছেন অস্ট্রেলিয়ায়। প্রতি বছরই তিনি একবার সেখানে সময় কাটানোর জন্য যান। অস্ট্রেলিয়া গেলেই শাবনূরের বিয়ে নিয়ে আলোচনার ঝড় ওঠে। এবারই পুরো চলচ্চিত্রাঙ্গনে চলছে শাবনূরের বিয়ের গুজব। তবে অস্ট্রেলিয়া থেকে শাবনূর মুঠোফোনে বিয়ের খবর মিথ্যা বলে জানিয়েছেন। তার ছোটবোন ঝুমুরের ফোন থেকে শাবনূর বলেন, 'আমি দেশ ছেড়ে আসার সঙ্গে সঙ্গে নিন্দুকেরা আমার বিয়ের মিথ্যা সংবাদ প্রচার করে বেড়াচ্ছে। এটা একেবারেই ইচ্ছা করে তারা করছে। আগামী ২০১২ সালের আগে বিয়ের পিড়িতে বসছি না। দেশে ফিরে ঈদের পর নিজের পরিচালিত ছবি শুরু করব। তারপর বিয়ে নিয়ে ভাবনা।' শাবনূর অস্ট্রেলিয়া থেকে আগামী রোজার ঈদের পর দেশে ফিরবেন।

সিঙ্গাপুরে চিকিৎসাধীন পপ গুরু আজম খান ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তার শরীরে অস্ত্রোপচার করা হয়েছিল। তবে এখনো তিনি হাসপাতাল ছাড়েননি। গত দু-একদিন ধরে তিনি হাসপাতালের মধ্যেই হাঁটা-চলা করছেন। সিঙ্গাপুর থেকে আজম খানের কিছু আলোকচিত্র পাঠিয়েছেন তার ছেলে হৃদয় খান। পপ গুরুর সফরসঙ্গী এরশাদুল হক টিঙ্কু সম্প্রতি ঢাকা এসেছেন। তিনি এ তথ্য জানিয়েছেন।

স্বামীর কাছে শাবনূর!
আবার অস্ট্রেলিয়ায় উদ্দেশে উড়াল দিয়েছেন শাবনূর। গত কয়েক বছর ধরে বছরের এই সময়টা শাবনূর অস্ট্রেলিয়ায় কাটান। যাবার আগে প্রতিবারের মতো এবারও তিনি বলেছেন, চেঞ্জের জন্য যাচ্ছেন। তিন মাস পর ফিরে আসবেন। কিন্তু অনেকেরই প্রশ্ন, চেঞ্জের জন্য বার বার অস্ট্রেলিয়া কেন? কী এমন আছে অস্ট্রেলিয়ায়?
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অস্ট্রেলিয়ায় আছেন শাবনূরের স্বামী। দু’বছর আগে অস্ট্রেলিয়ায় সেটেলড হওয়া বাংলাদেশের এক ব্যবসায়ীকে তিনি গোপনে বিয়ে করেছেন। বছরের এই বিশেষ সময়টায় স্বামীর ব্যবসায়িক ব্যস্ততা কম থাকায় শাবনূর স্বামীকে সঙ্গ দেয়ার জন্যই অস্ট্রেলিয়ায় অবস্থান করেন। জানা গেছে, অস্ট্রেলিয়ায় শাবনূরের এক আত্মীয় বাস করছেন দীর্ঘদিন ধরে। কয়েক বছর আগে শাবনূরের ছোট বোন ও ছোট ভাই অস্ট্রেলিয়ায় প্রবাসী হন। তাদের মাধ্যমেই বছর পাঁচেক আগে বাঙালি ওই ব্যবসায়ীর সঙ্গে পরিচয় শাবনূরের। প্রতিষ্ঠিত এই ব্যবসায়ীর সঙ্গে মোবাইলে আর নেটে তিন বছর ধরে চলে মন দেওয়া-নেওয়া। ২০০৮ সালের আগস্টে ওই আত্মীয়ের মধ্যস্থতায় সিডনিতে তারা বিয়ের পিঁড়িতে বসেন। বিয়ের সময় পাত্রপক্ষের কাছে শাবনূরের শর্ত ছিল একটাই, বিয়ের ঘটনাটা গোপন রাখতে হবে।
এবার অস্ট্রেলিয়া যাবার আগে শাবনূর অবশ্য পরিচালকদের দেওয়া শিডিউল অনুযায়ী সব কাজ শেষ করে দিয়ে গেছেন। বছরে খুব বেশিসংখ্যক ছবিতে তিনি এখন কাজ করছেন না। যদিও সমালোচকরা বলছেন, শাবনূরের সেই ক্রেজ আর নেই, তবু ঢালিউডে শাবনূর এখনো অতুলনীয়। মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘এই মন তোমাকে দিলাম’, ‘শত্রু ভয়ংকর’, ‘আজকের সংসার’ ও ‘চিরকালে সঙ্গী’।

১৬ই ডিসেম্বরের অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছেন হোমায়রা হিমু। এদিন মুক্তি পাচ্ছে তার অভিনীত প্রথম চলচ্চিত্র 'আমার বন্ধু রাশেদ'। মোরশেদুল ইসলামের পরিচালনায় শিশুতোষ এ চলচ্চিত্রে হিমু সুযোগ পেয়েছেন বেশ বড়সড় একটি চরিত্রে। তার ওপর চলচ্চিত্রে এটাই তার প্রথম কাজ। স্বভাবতই প্রথম চলচ্চিত্র নিয়ে বাড়তি আকাঙা ভর করেছে হিমুর মধ্যে। তার ওপর দেশের গড়পড়তা চলচ্চিত্রের বাইরে 'আমার বন্ধু রাশেদ'-এর গল্প এবং নির্মাতা দু'টি বিষয়ই বেশ সাবলীল।

সৌন্দর্য ধরে রাখতে প্লাস্টিক সার্জারির সহায়তা নিচ্ছেন তাঁর বয়সী অভিনেতা-অভিনেত্রীদের অনেকেই। ড্রিউ ব্যারিমোর কী ভাবছেন এ বিষয়ে? ৩৫ বছর বয়সী এ অভিনেত্রীর মত, নিজেকে সুন্দর রাখার জন্য চিকিত্সকের ছুরি-কাঁচির নিচে নিজেকে সঁপে দিতে মোটেও আপত্তি নেই তাঁর। তবে তাই বলে বুড়িয়ে যাওয়াটাকে মোটেও ভয় পান না তিনি। ব্যারিমোরকে সামনে দেখা যাবে গোয়িং দ্য ডিসট্যান্স ছবিতে। এ ছবিতে তাঁর বিপরীতে আছেন সাবেক প্রেমিক জাস্টিন লং।

অভিনয় কমিয়ে দিচ্ছেন বাঁধন। ধারাবাহিক নাটকগুলোর কাজ শেষ করার চেষ্টা করছেন। কারণ, অভিনয়ের পাশাপাশি বাঁধন এখন চিকিৎসক হিসেবে কাজ করবেন। বললেন, ‘ঈদের পর থেকে আমি একজন শিক্ষকের অধীনে তাঁর চেম্বারে কাজ করব। রোগীর সেবা করব। এ কাজের মধ্যে অবশ্যই অনেক আনন্দ আছে।’ কিছু দিন আগে বাঁধন একটি বেসরকারি মেডিকেল কলেজ থেকে দন্ত চিকিৎসার ওপর স্নাতক করেছেন।তবে অভিনয়কে একেবারে বিদায় জানাচ্ছেন না। বললেন, ‘অভিনয় করব, তবে খুব বেছে বেছে। আমি অভিনয়টা করি ভালো লাগার জায়গা থেকে। এই ভালো লাগাটা আছে এবং থাকবে। কিন্তু আমার পেশা হবে দন্ত চিকিৎসা।’

টানা পাচ বছর প্রেম ভালবাসায় সিক্ত হয়ে গত ১৬ই জুলাই শোবিজ জগতের নেপথ্যের জনপ্রিয় পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী এবং জনিপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার বিয়ে সম্পন্ন হল। দিনে ঘনিষ্টজনদের উপস্থিতিতে ঘরোয়া পরিবেশে ৩ লাখ ১০১ টাকা দেনমোহরে বিয়ে এবং রাতে রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলে জমকালো সংবর্ধনা অনুষ্ঠান। আর এরই মধ্য দিয়ে দুই তারকার স্বপনযাত্রা শুরু হল।

শ্রদ্ধা আর ভালবাসায় সিক্ত হয়ে বাংলাদেশের চলচিত্রের মহানায়ক বুলবুল আহমেদ চলে গেলেন আসীমে। গত ১৬ই জুলাই বুধবার রাত সাড়ে ১১টায় স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আজ তিন দফা নামাজে জানাজা শেষে গতকাল বিকালে তাকে রাজধানীর আজিমপুর কবরস্থানে বাবা ও মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে। আত্মীয়-স্বজন, শুভাকাংক্ষী , বন্ধু-বান্ধব, টেলিভিশন ও চলচ্চিত্র শিল্পী-কলাকুশলীসহ হাজারো মানুষেরর ফুলেল ভালবাসায় মাঝে তিনি চিরনিদ্রায় শায়িত হলেন । সত্তর ও আশির দশকে আলমগীর কবিরের সূর্যকন্যা, সীমানা পেরিয়ে ও মহানায়ক ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করে সবার মনোযোগ কাড়েন বুলবুল আহমেদ। তবে সবচেয়ে জনপ্রিয় হন চাষী নজরুল ইসলাম পরিচালিত দেবদাস চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিয়ের মাধ্যমে। অভিনয় জীবনে বুলবুল আহমেদ চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশন ধারাবাহিক এইসব দিনরাত্রি দর্শকের কাছে তাকে আরও পরিচিত করে তোলে। এছাড়া বিভিন্ন বিজ্ঞাপন চিত্রেও কাজ করেন তিনি। বুলবুল আহমেদ দীর্ঘদিন ধরে হৃদরোগ, উচ্চরক্তচাপ এবং বহুমূত্ররোগসহ নানাবিধ শারীরিক সমস্যায় ভুগছিলেন। তিনি স্ত্রী ডেইজী আহমেদ, ২ মেয়ে ঐন্দ্রিলা ও তিলোত্তমা, ছেলে শুভ এবং অসংখ্য ভক্ত ও গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাভিশনে রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক 'হৈ হৈ রৈ রৈ।' শামীম সাগরের রচনা এবং অরণ্য আনোয়ার ও সাইদুর রহমান রাসেলের পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, আফরোজা বানু, মুনিরা মিঠু, সজল, শানারৈ দেবী শানু, জ্যোতিকা জ্যোতি, সাজু খাদেম, সঞ্জীব আহমেদ, শামীম প্রমুখ।

মাধুরী দীক্ষিত, ঊর্মিলা, টাবু ও অমৃতার পর এবার বিদ্যা বালানের পালা। মকবুল ফিদা হুসেনের পছন্দের নায়িকাদের তালিকায় এবার বিদ্যার নামটি উঠে এল। বিদ্যার সৌন্দর্যের ভূয়সী প্রশংসা করেছেন মকবুল ফিদা। এর আগে মাধুরী দীক্ষিতকে তাঁর ছবির মূল নায়িকা করেছিলেন। মাধুরীকে নিয়ে বহু ছবিও এঁকেছেন খ্যাতিমান এই শিল্পী। এবার বিদ্যার সৌন্দর্যে মজেছেন তিনি। তাঁর ছবি তো আঁকবেনই; এমনকি তাঁর পরবর্তী ছবি কমেডি ডট কম-এ বিদ্যা বালানকে নায়িকা করার কথা ভাবছেন মকবুল ফিদা হুসেন। ওয়েবসাইট।

ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে বধ করলো টাইগাররা।ইংল্যান্ড টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে আমন্ত্রিত জানায়। প্রথমে ব্যাট করে ইমরুল কায়েসের অর্ধ-শতকের সুবাদে ৫০ ওভারে সফরকারী বাংলাদেশ করে ৭ উইকেটে ২৩৬ রান। দলের পক্ষে ইমরুল ৭৪, জহুরুল ইসলাম ৪০, তামিম ১৮, জুনায়েদ সিদ্দিকী ২১, মাশরাফি ২২ ও রিয়াদ অপরাজিত ২৪ উল্লেখযোগ্য। জয়ের লক্ষ্য ২৩৭ রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের ইনিংস গুটিয়ে যায় ২৩১ রানে। ফলে ইংল্যান্ডকে হার মানতে হয় ৫ রানে। তখনো বাকি ছিল তিন বল। জোনাথন ট্রট করেন ৯৪ রান। ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে জেতার লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করে ইংল্যান্ড। কিন্তু ৪৯ ও ৫৮ রানের মাথায় পরপর দুই উইকেট পড়ে যাওয়ায় বিপদে পড়ে ইংল্যান্ড। এ অবস্থায় দলের হাল ধরে বিপদ থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন জোনাথন ট্রট ও পল কলিংউড। কিন্তু ট্রট ছাড়া সুবিধা করতে পারেননি অন্য ব্যাটসম্যানরা। ৮৬ রানের মাথায় ১০ রান করে আব্দুর রাজ্জাকের বলে এলবিডব্লিউয়ে ফাঁদে পড়েন। দলের সঙ্গে চার রান যোগ হতেই আবারো এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে বিদায় নেন ইয়ন মর্গান (১)। বোলার সেই রাজ্জাক। বাংলাদেশের পক্ষে মাশরাফি, আব্দুর রাজ্জাক, শফিউল ইসলাম, রুবেল হোসেন ও সাকিব সবাই দুই উইকেট করে ভাগ নেয়। তিন ম্যাচের সিরিজে ১-১ তে সমতা ফিরিয়ে আনলো বাংলাদেশ।

লুকানো ক্যামেরার মাধ্যমে দৃশ্য ধারণ করে ইন্টারনেটে বা মুঠোফোনের মাধ্যমে প্রচার করে মেয়েদের সঙ্গে প্রতারণা এখন আর কোনো নতুন ঘটনা নয়। প্রযুক্তির অপব্যবহার করে এমন অপরাধ ঘটছে অহরহ। আর এই অপরাধের সঙ্গে জড়িত সমাজের কিছু শিক্ষিত সন্ত্রাসী। মুক্ত কর এ বন্ধ টেলিছবির গল্পে ঠিক এমন একটি ঘটনার শিকার হলেন কুসুম শিকদার। এটি লিখেছেন রফিকুল ইসলাম এবং পরিচালনা করেছেন লুৎফুন্নাহার মৌসুমী।

সম্প্রতি বলিউডি সেনসেশন ক্যাটরিনা কাইফ আরো একবার খবরের শিরোনাম হয়েছেন। অবশ্য এবারে আর অভিনয় নয়, শিরোনাম হয়েছেন একেবারেই ব্যাতিক্রমী একটি কাজের জন্য। জানা গেছে, প্রত্যন্ত এক গ্রামে টয়লেট ব্যবহারের আগে এটি পরিচ্ছন্ন করার কাজটি নাকি স্বহস্তেই করেছেন জনপ্রিয় এই বলিউডি অভিনেত্রী।

গেরিলা ছবিতে অভিনয় করছেন ফেরদৌস। রোববার থেকে রংপুরে ছবিটির শুটিংয়ে অংশ নেবেন তিনি। ছবিতে ফেরদৌস অভিনয় করবেন বিলকিসের (জয়া আহসান) স্বামীর চরিত্রে। আর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।

স্লামডগ মিলিয়নিয়ার ছবিতে অভিনয়ের পর অনিল কাপুরের জন্য এখন মোটামুটি উন্মুক্ত হয়ে গেছে পশ্চিমা ছবির জগৎ। এখন মনে হচ্ছে বাবার পথে হাঁটতে চলেছেন মেয়ে সোনম কাপুরও।
লস অ্যাঞ্জেলেসে থাকার সময় বেন স্টিলারের সঙ্গে দেখা হয়েছিল অনিলের। দুজনে একসঙ্গে একটা প্রযোজনা প্রতিষ্ঠান খোলার কথাও ভেবেছিলেন তাঁরা। এ সময়ই বেন স্টিলার দেখেছিলেন সোনম কাপুরের আইশা। এই ছবি দেখার পরপরই তিনি ফোন করেন অনিলকে। সোনমকে তাঁর ছবি থার্টি মিনিটস অর লেস-এ রাখতে চান তিনি।বেন স্টিলারের দিক থেকে বিষয়টি ১০০ শতাংশ নিশ্চিত। এবার দেখা যাক, সোনম সময় দিতে পারেন কি না। এ মুহূর্তে আইশা ছবির প্রচারের কাজে ব্যস্ত আছেন তিনি। ওয়েবসাইট।

অবসরে যাচ্ছেন শাবনূর
সেরা অভিনেত্রী শাবনূরের তেমন কাজ না থাকায় হাতে এখন অনেক সময়। জনপ্রিয়তায় ভাটা, নায়ক সঙ্কট আর অতীতের একরাশ ভোগান্তির জন্ম দেয়ার কারণে চলচ্চিত্র প্রযোজক পরিচালকরা শাবনূরের উপর থেকে আস্থা কমিয়ে এনেছেন। দেরিতে হলেও শাবনূর সেটা বুঝতে পেরে চলচ্চিত্র পরিচালনার মৌখিক প্রস্তুতি নিচ্ছেন।
শাবনূরের বিষয়টি অনেকের কাছেই কাজীর গরুর মতো মনে হচ্ছে, যা কিতাবে আছে গোয়ালে নেই। শাবনূর ছবি পরিচালনা করবেন এটা কোন নতুন খবর নয়, কিন্তু তিনি ছবি প্রযোজনা করবেন এটা তার কাছের মানুষরাও বিশ্বাস করতে চাইছেন না।
শাবনূর দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ারে শাবনূর কেবলই নিয়েছেন, কোন কিছু দিয়েছেন এমন রেকর্ড নেই। সেই শাবনূর নিজের গাঁটের পয়সা খরচ করে এই বাজারে ছবি নির্মাণ করবেন এমনটি বিশ্বাসযোগ্যভাবে কারও কাছেই উপস্থাপিত হচ্ছে না। শাবনূর নিজেও এটা বুঝতে পেরে সাময়িক অবসরে যাবার পরিকল্পনা নিয়েছেন।
শাবনূর অবসর কাটাবার জন্য তিনি বেছে নিয়েছেন অস্ট্রেলিয়াকে। সেখানে ছোট বোন ঝুমুর, ভাই তমাল আর তার চ্যাং নামে বিশেষ একজন থাকেন। এই �চ্যাং�কে নিয়ে কক্সবাজারে হোটেল বানাবার পরিকল্পনা নিয়ে ফেরার পথে দুর্ঘটনায় পড়েছিলেন শাবনূর। এ সবই সবার জানা। তারপরও শাবনূর এসব করছেন, বলছেন।
শাবনূরনিজেকে আলোচনায় রাখার চেষ্টা করছেন। তরুণ পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক এ ব্যাপারে তাকে সমর্থন করছেন। বেশ মুটিয়ে যাওয়া শাবনূর অস্ট্রেলিয়ায় অবসর সময়টা নিজের শারীরিক স্থুলতা কমানোর চেষ্টা করবেন বলে জানালেন। পাশাপাশি সাময়িক অবসর শেষে বড় একটা চমক দেবেন বলেও জানান।

লাক্স তারকা ইশানার বড় পর্দায় সম্পৃক্ততা ঘটতে যাচ্ছে। লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হওয়ার পর এ সুন্দরী ছোটপর্দায় নিয়মিত অভিনয় না করলেও বড়পর্দায় জমকালোভাবে হাজির হচ্ছেন। তার অভিনয় করতে যাওয়া এ ছবির নাম শেষ নায়ক । ছবিটি পরিচালনা করবেন অনিকেত আলাম।

অভিনেত্রী হিসেবে তাঁকে চেনে সবাই। কিন্তু কৃষক? কোনোকালেই না। ক্যামেরন ডায়াজের এবার ঝোঁক চেপেছে চাষবাস করার। জানিয়েছেন, চাষাবাদের কাজটা দারুণ উপভোগ করেন তিনি। কদিন এই কাজটা নিয়েই পড়ে থাকতে চান।‘সূর্য আর মাটি না থাকলে আমাদের কিছুই থাকত না। এই জিনিসটা আমি খুব অনুভব করি। পুরো একটা বছর খামারের পেছনে লাগাতে চাই আমি। আমি নিজেই শস্য ফলাব। কৃষিবিষয়ক কিছু লেখাপড়া আছে আমার। আর ফসল ফলানোর প্রক্রিয়াটা আমাকে সব সময়ই আকৃষ্ট করে।’ বললেন ক্যামেরন ডায়াজ।

হূতিক রোশন বিষয়টা পুরোপুরি স্বীকার করেননি। কিন্তু মুম্বাই মিরর পত্রিকার খবরটাও একদম ফেলে দেওয়ার মতো নয়—চুরির ঘটনা ঘটেছে হূতিকদের জুহুর বাড়িতে। গত ৩০ জুন ঘটেছিল এই ঘটনা। এখন মনে হচ্ছে, ঘটনাটা সত্যি হলেও হতে পারে। তাঁদের তিনতলা বাড়ির সব তলাতেই ক্লোজ সার্কিট টেলিভিশন ক্যামেরা বসিয়েছেন হূতিকের বাবা রাকেশ রোশন। এসব ক্যামেরার সহায়তায় বাড়িতে কী হচ্ছে—সেটা নজরদারি করা যাবে সহজে। মনে হচ্ছে, পুলিশের ওপর নির্ভর না করে ঘরবাড়ি নিরাপদ রাখার দায়িত্বটা নিজের কাঁধেই রাখতে চান পরিচালক রাকেশ রোশন।

হঠাৎ করেই অন্য নায়িকাদের প্রতি শাকিব খানের আগ্রহ বেড়ে যাওয়ায় অপু বিশ্বাসের ছবি কমতে শুরু করেছে। সাম্প্রতিক সময়ে শাকিব খান যেসব নতুন ছবি শুরু করেছেন সেগুলোর মধ্যে তার নায়িকা হিসেবে অপু বিশ্বাস খুব একটা নেই। সেখানে আছেন পূর্ণিমা, সাহারা ও তিন্নি।যেখানে অপু থাকছেন সেখানে পাশাপাশি চলে আসছেন নিপুণ, রুমানা, এমনকি মিমো ও চঞ্চলা চঞ্চুর মতো নতুন নায়িকা। অর্থাৎ একক নায়িকা হিসেবে শাকিব খানের ক্যারিয়ারে অপু বিশ্বাসের কদর কমতে শুরু করেছে। এটা চলচ্চিত্র বোদ্ধাদেরও নজরে পড়েছে।

জুলাই ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জন্মদিন। এদিনই ধোনি ৩০ বছরে পা দেবেন। এবারের জন্মদিনটা পালনের দায়িত্ব নিয়েছেন জন এব্রাহাম ও বিপাশা বসু। জানা গেছে, এর জন্য জনের মুম্বাইয়ের বাসা বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডের সি গ্লিমসিতে চলছে আয়োজন। গতকাল ধোনির বিয়েতে উপস্থিত থেকে জন ধোনি ও তাঁর স্ত্রী সাক্ষীকে নিমন্ত্রণও করেন বলে জানা গেছে। কাল ধোনি দিল্লি থেকে মুম্বাইয়ে ফিরবেন। ওদিকে বিপাশাও গুজরাটের দিউ থেকে আক্রোশ ছবির শুটিং শেষ করে ফিরবেন। তবে জনের বাসার পার্টিতেও উভয়ের কাছের লোকজনই উপস্থিত থাকবেন।

হলিউডের বিখ্যাত অভিনেত্রী মেরিলিন মনরোকে নিয়ে ছবি তৈরি করছেন মধুর ভান্ডারকর। ছবির নাম হিরোইন। এখানে মনরোর ভূমিকায় অভিনয় করবেন কারিনা কাপুর। জানা গেছে, মেরিলিন মনরো ছাড়া বলিউডের ওই সময়ের কয়েকজন জনপ্রিয় নায়িকার ছাপ থাকবে ছবিতে। অনেকটা উত্তমকুমারকে নিয়ে সত্যজিৎ রায়ের নায়ক ছবির আদলে। কারিনা এখন থেকেই মনরোর ছবিগুলো দেখতে শুরু করেছেন। কাজটা নাকি কারিনার কাছে একটা চ্যালেঞ্জ বলে মনে হচ্ছে। শুধু মনরো নয়, মধুবালা, নার্গিস, ওয়াহিদা রেহমানেরও ছবি আবার নতুন করে দেখছেন তিনি।
এদিকে হিরোইন ছবির নায়িকার কথা তো জানা হলো, কিন্তু নায়ক কে? তা এখনো গোপনই রেখেছেন মধুর। ওয়েবসাইট

আদালতের রায় শুনে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী ও গায়িকা লিন্ডসে লোহান। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার আদালত হলিউডের এই অভিনেত্রীকে তিন মাসের কারাদণ্ড দেন। মাত্রাতিরিক্ত মদ্যপানের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। সেই অভিযোগে আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন লোহান। জামিনে থাকা অবস্থায় অ্যালকোহলের ওপর নিয়মিত ক্লাস করার নির্দেশ ছিল তাঁর ওপর। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গত ডিসেম্বরে সাত দিন ক্লাসে যাননি তিনি। আর সেটাই হয়েছে কাল। ‘আমি চেষ্টার কোনো ত্রুটি করিনি। শত ব্যস্ততার মধ্যেও ক্লাসগুলো করার চেষ্টা করেছি। মাঝে ছেদ পড়েছে। আমি নিজের ইচ্ছায় করেনি সেটা।’ কান্নাজড়িত কণ্ঠে বললেন লোহান। তবে আদালতের নির্দেশ এখনই তামিল হচ্ছে না। ২০ জুলাই লোহানকে আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। ওয়েবসাইট

হাজারো বাংলাদেশীর উচ্ছ্বল উপস্থিতিতে নিউইয়র্ক সিটির ব্রুকলীনের চার্চ-ম্যাকডোনাল্ডে অনুষ্ঠিত পথমেলায় সেরা কন্ঠশিল্পী বেবী নাজনীনের সাথে বাংলা গান গাইলেন এবং নাচলেন সিটি কাউন্সিলম্যান ব্রেড লেন্ডার।ওয়েবসাইট

অভিনেত্রী হিসেবে একসময় ছিলেন খ্যাতির চূড়ায়। তারপর রুপালি পর্দা থেকে নিয়েছেন একরকমের স্বেচ্ছানির্বাসন। কিন্তু দর্শক মনে তাঁর অবস্থান এখনো অটুট। কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের জীবনটা সত্যিই বিচিত্র। এই বৈচিত্র্য সব সময়ই আকর্ষণ করেছে পরিচালক ঋতুপর্ণ ঘোষকে। সুচিত্রা সেনের জীবনকাহিনির ছায়া অবলম্বনে তিনি তৈরি করতে চলেছেন একটি চলচ্চিত্র। এই ছবিতে সুচিত্রার ভূমিকায় অভিনয় করবেন নাতনি রাইমা সেন। ‘সবাই বলে তাঁর সঙ্গে আমার খুব মিল। এই তো কয়েক দিন আগে তাঁর সঙ্গে প্রায় একটা মাস কাটিয়ে এলাম। তখন খুব অসুস্থ ছিলেন তিনি। নার্সিং হোমে নিতে হয়েছিল। এখন বাড়িতেই তাঁর চিকিৎসা চলছে।’ বললেন রাইমা।

সিং ইজ কিং ছবির দ্বিতীয় পর্ব করার জন্য মুখিয়ে ছিলেন অক্ষয় কুমার। দর্শক আগ্রহ থাকতে থাকতেই দ্বিতীয় পর্বের কাজ শুরু করতে চাইছিলেন তিনি। কিন্তু কিছুতেই সময় দিতে পারছিলেন না পরিচালক আনিস বাজমি। শেষমেশ এগিয়ে এসেছেন পরিচালক বিপুল শাহ। তিনি এবং চিত্রনাট্যকার সুরেশ নায়ার বসে মাথা ঘামিয়ে দাঁড় করিয়েছেন সিং ইজ কিং দ্বিতীয় পর্বের নতুন গল্প। সেটা নিয়েই এবার কাজে নামতে চান অক্ষয় ও বিপুল। ছবির কাহিনি কী হবে, সেটা এখনই ফাঁস করতে চাননি বিপুল। তবে অস্ট্রেলিয়ার পর সিং ইজ কিং-এর দ্বিতীয় পর্বের শুটিং হবে কানাডায়, এটা নিশ্চিত।

লীলাবতী নাটকটি নিয়ে কিছু বলুন।
নাটকে লীলাবতী চরিত্রে অভিনয় করছেন বিন্দু। আমি তাঁর মা। অবশ্যই বিন্দু বয়সে আমার চেয়ে ছোট। কিন্তু আমি তাঁর মা হয়েছি, এটা ভাবলেই দারুণ মজা পাই। এটা জানার পর অনেকেই অবাক হয়েছে। আমার অভিনয়জীবনে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করেছেন তাঁরা। আমি কিন্তু সেভাবে ভাবিনি। চরিত্রটা আমার কাছে বিশেষ কিছু মনে হয়েছে। আরও অনেক মজার সম্পর্ক আছে এ নাটকে। আমার স্বামী হিল্লোলও আছে। ও অভিনয় করছে আমার ভাইয়ের চরিত্রে। আমার স্বামী হয়েছেন শহীদুজ্জামান সেলিম। তমালিকা তাঁর প্রথম স্ত্রী।
চাঁদপুরের কচুয়ার সৌদি প্রবাসী উপজেলার ৪নং পূর্ব সহদেবপুর ইউপি সফিবাদ গ্রামের খোরশেদ আলম (২৫), পিতা- গনি মিয়া, মজলু মিয়া (২৬), পিতা- লাল মিয়া, কামাল হোসেন (২৫), পিতা- আ: রশিদ এবং কোয়া চাঁদপুর গ্রামের মকবুল হোসেন (৪৫), পিতা- হাফিজ উদ্দিন গত ২১ জুন সোমবার সৌদি আরবের নাজরানে গ্যাস বিস্ফোরনে মারা যায়। দুই বৎসর পূর্বে তারা একসাথে সৌদি আরবে চাকুরী করতে যায়।ঘটনার দিন রাতে কাজ শেষে রুমের মধ্যে এসে রান্না করে খেয়ে তারা সবাই ঘুমিয়ে থাকে। রাত আনুমানিক ১ টার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মারা যায়। তাদের মৃত্যু সংবাদ গ্রামে পৌছলে এক শোকের ছায়া নেমে আসে। খোরশেদ আলমের পিতা জানায় সে আমার বড় ছেলে এবং সংসারের এক মাত্র উপার্জনকারী। কামাল হোসেন এর পিতা জানায় ৭/৮ মাস পূর্বে মোবাইলে আমার ছেলে বিয়ে করে, আগামী কোরবানীর ঈদে বাড়ীতে আসার কথা ছিল আর আসা হল না। মকবুল হোসেনের বৃদ্ধা বাবা মা জানায় আমার একমাত্র ছেলে আমাদের পূর্বেই মারা গেল আমাদের ও তার ৩ ছেলের কি হবে।

নতুন নতুন গবেষণার প্রতি জোর দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের পক্ষ থেকে গবেষণা কাজে সব ধরনের সহযোগিতা করা হবে। ২৪ জুন গণভবনে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী ও ড. মাকসুদুর রহমানের নেতৃত্বে পাটের জন্মরহস্য (জেনোম সিকোয়েন্সিং) আবিষ্কারকারী গবেষকরা দেখা করতে গেলে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘গবেষণার ক্ষেত্রে ঢালাওভাবে সহযোগিতা দেয়া হলে দেখা যাবে সবাই গবেষক হয়ে গেছে। এটা আমাদের দেশে আরেকটা সমস্যা। এজন্য নির্দিষ্ট বিষয়ে যারা গবেষণায় নিয়োজিত এবং সত্যিকারভাবে কাজ করে যাচ্ছে তারাই সহায়তা পাবে। এছাড়া গবেষণা কাজে যতক্ষণ না তারা ফলাফল পাবেন ততদিন পর্যন্ত এটা অব্যাহত রাখতে একটা উপায় বের করার চিন্তা ভাবনা সরকারের আছে।’শেখ হাসিনা পাটের জন্মরহস্য আবিষ্কারকারীদের উদ্দেশে বলেন, ‘আমাদের নব প্রজন্মই পারবে দিন বদল করতে। এভারেস্ট জয় যেভাবে সারা বাংলাদেশকে আলোড়িত করেছে ঠিক তেমনি সোনার বাংলা গড়তে সোনালি আঁশকেই আবার আপনারা সামনে নিয়ে এলেন এই আবিষ্কারের মধ্য দিয়ে।

মা হচ্ছেন রিচি। এ বছরের অক্টোবর মাসে রিচির কোল আলো করে আসবে নতুন অতিথি। গতকাল বৃহস্পতিবার রিচি তাঁর নতুন খবরটি জানালেন। বললেন, ‘এক একটি দিন যাচ্ছে, আর আমার প্রতিটি মুহূর্তই যেন বদলে যাচ্ছে। নতুন অতিথির আগমন আমাকেও বদলে দিচ্ছে।’ছেলে নাকি মেয়ে—কী আশা করছেন রিচি? রিচি হেসে বললেন, ‘আমার প্রত্যাশা, একটা সুস্থ সন্তান। এর বেশি কিছু নয়।’রিচির মা হওয়ার খবরে রিচির পরিবার এবং তাঁর স্বামীর পরিবারের সবাই ভীষণ খুশি। ‘দুই পরিবারের সবাই বেশ খুশি। আমার স্বামী যুক্তরাষ্ট্রে আছে। ও তো পারলে এখনই দেশে চলে আসে।’ রিচি তাঁর ভক্তদের কাছে নতুন অতিথির জন্য দোয়া চেয়েছেন।

যারা বন দখল করছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে। কোনো ভাবেই বন দখলকারীরা ছাড় পাবেনা। যারা বন দখল করে পরিবেশ ধ্বংশ করে তাদের বিরুদ্ধে সরকার সোচ্চার রয়েছে। বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ আজ বৃহস্পতিবার বন ও পরিবেশ মন্ত্রণালয়ের অধীন বায়তুল ভিউ টাওয়ারে ক্লাইমেট চেঞ্জ ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন। তিনি আরো বলেন, গাজীপুর ও কক্সবাজারে বনভূমির দখল করা জায়গার কিছু অংশ ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। বাকি জায়গাগুলোও দখলমুক্ত করা হবে। দখলদাররা যতো শক্তিশালীই হোক না কেন তারা পার পাবে না। আগামী জুলাই মাস থেকেই এ অভিযান শুরু হবে।

সাদিয়া সোহান কথাচিত্রের ব্যানারে আনোয়ার হোসেন মিন্টু প্রযোজিত ও রকিবুল আলম রকিব পরিচালিত ভিন্নধারার গল্পের ‘প্রেমিক পুরুষ’ শিরোনামে দীর্ঘদিনের নির্মাণ শেষে বর্তমানে মুক্তির প্রতিক্ষায় আছে। আগামী ২ জুলাই ছবিটি ঢাকাসহ সারাদেশে একযোগে মুক্তি পাবে বলে জানিয়েছেন ছবির প্রযোজক আনোয়ার হোসেন মিন্টু।ত্রিভুজ প্রেমের উপর ভিত্তি করেই বিন্যস্ত হয়েছে ‘প্রমিক পুরুষ’ ছবির কাহিনী। ছবিটির সবগুলো গান ব্যাংককে চিত্রায়িত হয়েছে বলে জানান ছবির প্রযোজক।

গত ১৯ জুন শনিবার আরব আমিরাত আওয়ামী লীগ আয়োজিত স্খানীয় অস্কার হোটেলে সংগঠনের দ্বি-বার্ষিক সম্মেলনে বক্তারা একথা বলেন। আজিজুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এম এ হাশেম,আলী হাসান ভূইয়া,মহিন উদ্দিন মহিন,আবু বক্কর চৌধুরী প্রমুখ।পরে আজিজুল হক চৌধুরীকে সভাপতি আলী হাসান ভূইয়াকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ঠ আরব আমিরাত আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়।

ঠিক এক বছর আগে আজকের এই দিনে কোটি ভক্তকে কাঁদিয়ে পৃথিবী ছেড়ে গেছেন পপসম্রাট মাইকেল জ্যাকসন। আজ তাঁর স্মরণে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মার্কিন টিভি চ্যানেল সিবিএস ‘দ্য কিং অব পপ: ওয়ান ইয়ার ল্যাটার’ নামের এক অনুষ্ঠানের আয়োজন করেছে। ওই অনুষ্ঠানে ক্রিস্টিনা অ্যাগুইলারা ও স্মোকি রবিনসন গান গাইবেন। মাইকেল জ্যাকসনের ‘ম্যান ইন দ্য মিরর’ গানটি গাইবেন তাঁরা। অনুষ্ঠানে গায়ক মার্ক অ্যান্থনিরও যোগ দেওয়ার কথা রয়েছে। এক বিবৃতিতে মার্ক অ্যান্থনি বলেন, ‘মাইকেল জ্যাকসনের মতো গায়ক যুগে যুগে আসে না। গানের জন্য গোটা জীবনটাই উৎসর্গ করে গেছেন এই ক্ষণজন্মা পুরুষ।’

চাঁদপুর জেলা আওয়ামীলীগের ব্যাপক কর্মসূচীর মধ্যদিয়ে আজ বাংলাদেশ আওয়ামীলীগের ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী চাঁদপুরে উদযাপিত হয়। কর্মসূচীর মধ্যে ভোর ৬টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং ভোর ৬.১৫ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান। সকাল ১১টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি চাঁদপুর শহর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। বিকেল ৫টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। সকালে আওয়ামী কার্যালয়ের সামনে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আ’লীগের সভাপতি ড. মোহ্ম্মাদ শামছুল হক ভূঁইয়া,সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী, চাঁদপুর পৌর আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক লুৎফুর রহমান পাটওয়ারী। র্যালিতে যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ ও অঙ্গ সংহযোগী সংগঠনের সকল নেতাকর্মীসহ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কতিপয় স্বার্থান্বেষী মহল সরকারের উন্নয়ন প্রচেষ্টা বিঘি্নত করতে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। তিনি গতকাল মঙ্গলবার গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের আগে উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন।
তিনি আশা করেন, নির্দিষ্ট সময়ের আগেই এ প্রকল্পের কাজ শেষ হবে।

বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন মডেল ও অভিনয়শিল্পী প্রভা। বিয়ের তারিখ এখনো চূড়ান্ত হয়নি, তবে বাগদানের প্রস্তুতি চলছে।প্রভার পারিবারিক সূত্রে জানা গেছে তাঁর হবু বর রাজীব হাসান পেশায় একজন ব্যবসায়ী। পাশাপাশি তিনি এমবিএ করছেন।প্রভা বললেন, ‘আমাদের প্রায় আট বছরের সম্পর্ক। তবে এখন দুই পরিবারের সম্মতিতেই বিয়ের সবকিছু চূড়ান্ত হয়েছে। বিয়ের দিনক্ষণও অভিভাবকেরাই ঠিক করবেন।’অভিনয়ের পাশাপাশি প্রভা ফ্যাশন ডিজাইনিংয়ের ওপর পড়াশোনা করছেন।

গত সোমবার চট্টগ্রামের নবনির্বাচিত মেয়র এম মনজুর আলমকে অভিনন্দন জানান মহিউদ্দিন চৌধুরী। এর ঠিক একদিনের মাথায় হঠাৎ গতকাল সকাল সাড়ে ১০টায় সবাইকে অবাক করে দিয়ে কৃতজ্ঞতা জানাতে মিষ্টি হাতে মহিউদ্দিন চৌধুরীর চশমা হিল বাসায় ছুটে যান মনজুর আলম। তাদের দু'জনের ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক হলো, কোলাকুলিও হলো একে অপরের সঙ্গে। সিটি করপোরেশন নির্বাচনের পর বিজয়ী ও পরাজিত প্রার্থীর এমন দৃশ্য বিরলই বটে। বলা যায়, এ ঘটনার মধ্য দিয়ে ইতিবাচক রাজনীতির সূচনা করলেন মহিউদ্দিন-মনজু।

বলিউডের কোনো চলচ্চিত্রে এখন আর দেখা যায় না তাঁকে। দেখা যাবেই বা কী করে! বলিউডের অভিনেত্রী মল্লিকা শেরওয়াতের পালে এখন হলিউডি হাওয়া লেগেছে। বলিউডের অনেক নির্মাতাই তাঁকে নিয়ে ছবি করার আগ্রহ হারিয়ে ফেলেছেন—মুম্বাইয়ে এমন গুজবও চালু আছে। কিন্তু এসব গুঞ্জনে কান দেওয়ার সময় কোথায় মল্লিকার! জ্যাকি চ্যানের সঙ্গে দি মিথ ছবিতে কাজ করার পর হলিউডের হিসসস ও লাভ বারাক ছবিতে অভিনয় করেছেন। কিছুদিন আগে কান চলচ্চিত্র উৎসবে অভিনেত্রী সালমা হায়েকের সঙ্গে পরিচয় হয় মল্লিকার। হিসসস ছবিতে মল্লিকার অভিনয়ের প্রশংসা করেন সালমা হায়েক। সম্প্রতি দুজনই একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবির মূল নারী চরিত্রে অভিনয় করবেন তাঁরা। তবে ছবিটির নাম জানা যায়নি।

গত ১৯ জুন শনিবার নিউইয়র্কের জামাইকার মেরি লুইস একাডেমিতে বগুড়া সমিতি অফ নর্থ আমেরিকার আয়োজিত অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে এটিএন বাংলার চেয়ারম্যান ড.মাহফুজুর রহমান বলেন ইতিহাস কখনও বদলানো যায় না কিন্তু আমাদের দেশের রাজনীতিবিদরা সেটাও করেছে। যদি জানতাম মুক্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশে কখনও রাজনীতি হবে,তাহলে মুক্তিযুদ্ধকালীন সময়ে আমি বেশী করে আমার ছবি তুলে রাখতাম। তখনতো কিছুই বুঝতে পারিনি। অনুষ্ঠানে এটিএন বাংলার চেয়ারম্যানকে এক উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়।

শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধির জন্য পৃথক পে স্কেল করা হবে যাতে শিক্ষকরা ভাল বেতন ও সন্মান নিয়ে শিক্ষাদান করতে সক্ষম হয়। ‘ভিশন-২০২১’ কে এগিয়ে নিতে হলে শিক্ষকদেরই দায়িত্ব নিতে হবে। স্বাধীনতার ৪০ বছর পর এবারই প্রথম সুনির্দিষ্ট লক্ষ্যে দেশ এগিয়ে যাচ্ছে। জাতি স্বাধীনতার ৫০ বর্ষপূর্তী সাফল্যের সাথে উৎযাপন করতে চায় তাই সরকার ‘ভিশন-২০২১’ কে নির্ধারণ করেছে।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ২২ জুন আজিমপুর গার্লস স্কুল এণ্ড কলেজের অডিটরিয়ামে ঢাকা-৭ আসনের নির্বাচনী এলাকার (লালবাগ, কতোয়ালী, চকবাজার, বংশাল)বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০১০ সনে এস.এস.সি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন।

ডমিনিকান সুরকার উইলফ্রেডো ভার্গাস শাকিরার বিরুদ্ধে ১১ মিলিয়ন ডলারের মামলা করেছেন তার বিখ্যাত কম্পোজিশন ‘এল নেগ্রো নো পিউডি’ সুর চুরি করার অভিযোগ করে।উইলফ্রেডোর ভার্গাস অভিযোগ শাকিরার বিশ্বকাপের সাড়াসাজাগানো থিম সং ‘ওয়াকা ওয়াকা’ গানটি তার ১৯৮২ সালে গাওয়া ‘এল নেগ্রো নো পিউডি’ গানটির মিল পেয়েছেন।উইলফ্রেডো ভার্গাসের অভিযোগের বিপরীতে এখনো পপতারকা শাকিরা কোন মন্তব্য করেনি।

জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মিজানুর রহমান। জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০০৯-এর ধারা ৬(১)-এর বিধানমতে রাষ্ট্রপতি তাঁকে এ পদে নিয়োগ দেন। এ ছাড়া একজন সার্বক্ষণিক সদস্য এবং পাঁচজন অবৈতনিক সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।

১৯শে জুন শনিবার সন্ধ্যা সাতটায় আর্লিংটনস্থ হ্যামটন ইন হোটেলে বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি(বাগডিসি)র আয়োজনে অনুষ্ঠিত হল রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাসের ইকোনমি মিনিষ্টার জবান ওয়াহেদ হোসেন।

সিলেট সদর থানা এসোসিয়েশন অব আমেরিকা আয়োজিত বাংলাদেশ মেলা ২০১০ গত রোববার নিউইয়র্কের বাংলাদেশী অধুষ্যিত জনবহুল এলাকা এষ্টোরিয়ার রেইনী পার্কে অনুষ্ঠিত হয়।নিউইয়র্ক,নিউজার্সি,কানেকটিকাট ও পেনসীলভানিয়া সহ কয়েকটি স্টেটের হাজার হাজার বাংলাদেশী নারী-পুরুষ উক্ত মেলায় অংশ গ্রহন করে।যাদের অক্লান্ত পরিশ্রমে এবারের বাংলাদেশ মেলাটি সফল ও সার্থক হয়েছে তারা হলেন-হাজী এনাম, জুয়েল চৌধুরী, মাহবুব রহমান, জয়দেব দে জয়, কামরুল, খালেদ, দরুদ, জুবের, শাহীন, আক্তার, তোফায়েল, ফখর, নাজির, মাসুদ, রহমান, কিবরিয়া, মোসাব্বির, নীপা, মাহবুব, জাবেদ ও রুমেল।

কারিগরি শিক্ষা ছাড়া বাংলাদেশ আত্মনির্ভরশীল হওয়া সম্ভব নয়। কারিগরি শিক্ষা গ্রহন করলে বাংলাদেশে বেকারত্ব দূর করা সম্ভব। বর্তমানে দেশে শিক্ষা হার বেশি থাকলেও তা কাজে লাগানো যাচ্ছে না। কারণ প্রথম শ্রেনী থেকে যে ছাত্র-ছাত্রী একটি এসএসসি সার্টিফিকেট গ্রহন করে। দেখা যাচ্ছে, ঐ সার্টিফিকেটটি গ্রহনযোগ্য হচ্ছে না। তার কারণ ছাত্র বা ছাত্রী যদি নবম শ্রেনী থেকে কারিগরি শিক্ষাটি গ্রহন করতো তাহলে একটি উপার্জনের পথ বেচে নিতে পারতো। কারিগরি শিক্ষা একটি ভিত্তিমূলক শিক্ষা। এই শিক্ষাটি ১৯৯৬ সাল থেকে পরিচালিত হচ্ছে। তাই আসুন ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। আজ কারিগরি ও বৃত্তি মূলক শিক্ষা সপ্তাহ ২০১০ উদযাপন উপলক্ষে হাজীগঞ্জ উপজেলার সকল কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে কারিগরি ও বৃত্তি মূলক শিক্ষা শীর্ষক আলোচনা অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। বৃত্তি মূলক শিক্ষা সপ্তাহ অনুষ্ঠানে হাজীগঞ্জ পাইলট হাই-স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নজরুল ইসলামের সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন, অধ্যক্ষ আলমগীর কবির পাটওয়ারী, আমিন মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক, হাজীগঞ্জ মডেল কলেজের প্রভাষক মোঃ মজিবুর রহমান, পাইলট হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য কাজী সিরাজুল হক, মডেল কলেজের বি এম শাখার শিক্ষক মোঃ মিজানুর রহমান, পাইলট হাই স্কুলের কারিগরি শাখার শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম,মোস্তাফিজুর রহমান, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখার শিক্ষিকা শিরীনা আক্তার ও বলাখাল জে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা খোদেজা আক্তার প্রমূখ।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খালেদ হাসান
আওয়ামী লীগ জনপ্রিয় দল কেন?- বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ট অর্জন হচ্ছে ১৯৭১ সালের পাক হানাদার বাহিনীকে পরাজিত করে একটি স্বাধীন দেশের আত্নপ্রকাশ। কে না জানে এই অর্জনের মুল নেতৃত্বদান দানকারী দল আওয়ামী লীগ ও এর নেতা শেখ মুজিব। শেখ মুজিব তার ক্যারিশমাটিক
গুনাবলীর কারনে মুক্তি পাগল বাঙালী জাতিকে স্বাধীনতার মন্ত্রে উজ্জিবিত করতে পেরেছিলেন। যার ফলশ্রতিতে ১৯৭০ সালে নির্বাচলে পুর্ব পাকিস্তানের একক ও একমাত্র দল হিসেবে আওয়ামী লীগের আবির্ভাব। মুক্তিযুদ্ধে ছাত্র লীগ ও আওয়ামী লীগের হাজার হাজার কর্মীর শাহাদাত বরনের ফলেই আজকের এই বাংলাদেশ। সুতরাং বিএনপি-জামাত, তাদের বুদ্ধিজীবী মহল যতই আওয়ামী লীগ সম্পর্কে অপ্রচার করুক না কেন বাংলাদেশ ও বাংলাদেশের স্বাধীনতার সাথে শেখ মুজিব ও আওয়ামী লীগ অবিচ্ছেদ্য অঙ হিসেবেই পরিগনিত হতে থাকবে চিরদিন। আর এটাই দলটির অন্যতম মুল চালিকা শক্তি, বিশেষ করে তরুন প্রজম্নের মাঝে।

বাংলাদেশের মুনসুন ফিল্মস ও কলকাতার এসকে মুভিজ যৌথভাবে 'মোস্ট ওয়েলকাম' নামের একটি চলচ্চিত্র তৈরি করছে। অনন্য মামুন পরিচালিত যৌথ প্রযোজনার ছবিটিতে গাইলেন মিলা। গতকাল ঢাকার বিসটেক স্টুডিওতে দ্বৈত গানটি ধারণ করা হয়। এতে নবীন গায়ক তৌসিফও কণ্ঠ দিয়েছেন। কবির বকুলের লেখা ও শওকত আলী ইমনের সুরে গানটির কথা_ 'আমার মন দরিয়াতে সুখের পাল উড়াইয়া দাও'।মিলা এর আগে ঢাকার বেশ কয়েকটি চলচ্চিত্রের জন্য গেয়েছেন।ছবিটির পরিচালক অনন্য মামুন জানান, 'শওকত আলী ইমনের পাশাপাশি হাবিব, হৃদয় খান আর কলকাতার জিৎ গাঙ্গুলী এ ছবির গানগুলো সুর করতে পারেন। এর দৃশ্য ধারণ হবে মালয়েশিয়া, ব্যাংকক ও সিঙ্গাপুরে। এতে অভিনয় করবেন দুই বাংলার তারকারা।

বাংলাদেশ সেন্টার ফর কমিউনিটি ডেভোলাপমেন্ট ইঙ্ক (বিসিসিডিআই) উপহার-বাংলাদেশ মেলাকে সামনে রেখে গত ১৮ই জুন এবং ১৯শে জুন অনুষ্ঠিত হল শিশু কিশোরদের মেধা প্রতিযোগিতা।

চ্যানেল আইয়ে আজ রাতে দেখানো হবে নাটক ‘নীল ছোঁয়া’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ফাল্গুনী আহমেদ। অভিনয় করেছেন মীম।

আগামী ২৬ শে জুন শনিবার বৃহ্ত্তর বস্টনের কেমব্রিজএ অনুষ্টিত হতে যাচ্ছে নিউ ইংল্যান্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক জনাব বাহাউদ্দিন নাছিম ও বিশেষ অতিথি থাকবেন ঢাকা মহানগর সেচ্ছাসেবক লীগের সভাপতি মোবাস্বের আলী চৌধুরী।বাংলাদেশ ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ১৪ দলীয় ও মহাজোটের নেতৃবৃন্দ, যুক্ত রাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিশিস্ট বুদ্ধিজীবি ও স্খানীয় আমেরিকান অতিথি সহ সর্ব মোট প্রায় পাচ শতাধিক লোক সম্মেলনে অংশ নিবেন বলে ধারনা করা হচ্ছে। বিশ্ব বিখ্যাত টয়োটা কোম্পানির স্খানীয় এজ্যেন্ট অনুষ্ঠান মঞ্চের সকল খরচ স্পন্সর করেছে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্র নাথ রায়,নিউ ইয়র্কের লিনি সাবরিনা,সহ বিভিন্ন স্টেটের অতিথি শিল্পী সংগিত পরিবেশন করবেন। সকলের জন্য রাতের খবরের ব্যবস্খা করা হবে বলে জানা গেছে।উল্লেখ গত ১৪ই মার্চ বস্টনে জনাব মহিউদ্দিন খান আলমগীর এম,পি এর উপস্খিতিতে নিউ ইংল্যান্ড আওয়ামী লীগ সম্মেলনের দিন ধার্য করে। বাজেট অধিবেশনের কারনে সংসদ সদ্স্য জনাব মহিউদ্দিন খান আলমগীর অংশ নিতে পারছেন না।

বলিউডের তরুণ পরিচালক করণ জোহরের পরবর্তী ছবিতে বরিউডের মেগাস্টার কাজল ও কারিনা কাপুরকে দ্বিতীয়বারের মতো একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে। হলিউডের বিখ্যাত ছবি 'স্টেপমাম' এর রিমেক এই ছবিটি তৈরি করতে যাচ্ছেন ধর্মা প্রোডাকশন। এদিকে জানা গেছে, এই ছবিতে কারিনা কাপুরের সঙ্গে অভিনয় করতে সম্মতি জানিয়েছেন কাজল।এই দুই নায়িকাকে প্রথমবারের মতো একসঙ্গে দেখা গিয়েছিল করন জোহরের 'কাভি খুশি কাভি গম' ছবিতে। কাজলের ছোট বোনের চরিত্রে অভিনয় করেছিল।

বাবা দিবস’ পালন শুরু হয় গত শতাব্দীর প্রথমদিকে। আসলে মায়েদের পাশাপাশি বাবারাও যে তাদের সন্তানের প্রতি দ্বায়িত্বশীল- এটা বোঝানোর জন্যই এই দিবসের পালনের শুরু। পৃথিবীর সব বাবাদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা প্রকাশের ইচ্ছা থেকে যার শুরু।ধারণা করা হয়, ১৯০৮ সালের ৫ জুলাই প্রথম ‘বাবা দিবস’ পালিত হয়। আমেরিকার পশ্চিম ভার্জেনিয়ার ফেয়ারমন্টের এক গির্জায় প্রথম এই দিনটি পালিত হয়। আবার সনোরা স্মার্ট ডড নামের ওয়াশিংটনের এক ভদ্রমহিলার মাথাতেও বাবা দিবসের আইডিয়া আসে। যদিও তিনি ১৯০৮ এর ভার্জিনিয়ার বাবা দিবসের কথা একেবারেই জানতেন না। ডড এই আইডিয়াটা পান এক গির্জায় পুরোহিতের বক্তব্য থেকে, সেই পুরোহিত আবার মা’কে নিয়ে অনেক ভালো ভালো কথা বলছিলেন। তার মনে হয়, তাহলে বাবাদের নিয়েও তো কিছু করা দরকার। ডড আবার তার বাবাকে খুব ভালবাসতেন। তিনি সম্পূর্ণ নিজ উদ্যোগেই পরের বছর, অর্থ্যাৎ ১৯১০ সালের ১৯ জুন থেকে ‘বাবা দিবস’ পালন করা শুরু করেন।বাবা দিবস পালনের আয়োজন আমাদের দেশে নতুন হলেও পাশ্চাত্যের বিভিন্ন দেশে গত একশ' বছরের বেশি সময় ধরে দিবসটি আড়ম্বরে পালন করা হচ্ছে। ইতিহাস থেকে জানা গেছে, বাবার প্রতি সম্মান জানাতে ওয়াশিংটনের স্পোকেন শহরের সোনোরা স্মার্ট ডড্রে চেষ্টায় প্রথমবারের মতো ১৯১০ সালের ১৯ জুন বাবা দিবস পালিত হয়।

কুয়েত প্রবাসী ও চট্টগ্রাম সমিতির সহ অর্থ সম্পাদক আনোয়ারুল আজম দীপুর পিতার ইন্তেকাল উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করে চট্টগ্রাম সমিতি কুয়েত। গত ১৯ জুন শনিবার রাতে কুয়েত সিটির দোস্তী হোটেলে সমিতির সভাপতি মাহফুজুর রহমান মাহফুজের সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিলে বিভিন্ন সংগঠনের বহু নেতৃবৃন্দ যোগদান করেন। উপস্থিত অতিথি জাফরুজ্জামান লাল ভারপ্রাপ্ত সভাপতি আওয়ামী লীগ, ফয়েজ কামাল সহ-সভাপতি আওয়ামী লীগ, আশরাক আলী ফেরদৌস ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আওয়ামী লীগ,,মোঃ হানিফ মিয়া সভাপতি জাতীয় শ্রমিক লীগ, আবু জামান ভূলু যুগ্ন সম্পাদক বিএনপি, ইলিয়াছ চৌধুরী সহ সভাপতি যুবদল, শফিকুল ইসলাম শফিক সাধারণ সম্পাদক যুবদল, আনিসুল হক উলকা সভাপতি জিসাস, আবদুর রশিদ ভুল সভাপতি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এবং চট্টগ্রাম সমিতির সহ সভাপতি শামসুল হক ও এম. আলম, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর, যুগ্ন সম্পাদক নাজিম উদ্দিন , মহসিন আল মানিক ও হারুন অর রশিদ, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহীদ ও সরওয়ারদী, গিয়াস উদ্দিন অর্থ সম্পাদক, এম.এ. মান্নান ইমন প্রচার সম্পাদক প্রমুখ।

সম্প্রতি ডাক্তারের পরামর্শে নতুন ছবিতে অভিনয় থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন জনপ্রিয় মার্কিন গায়িকা মারায়া ক্যারি। ডাক্তারের পরামর্শে ছবিতে অভিনয় না করার এই সিদ্ধান্তের পেছনে কী তাহলে মারায়া ক্যারির গর্ভবতী হওয়ার বিষয়টি কাজ করেছে! ঘটনা যাই হোক, নতুন ছবিতে অভিনয় না করার এই সিদ্ধান্তটি তার গর্ভবতী হওয়ার গুজবটিকে আরো শক্ত একটি ভিত্তি দেবে বলেই মনে করছেন সবাই।

অনুমোদনহীন ভবন ভাঙ্গা অভিযানের অংশ হিসেবে রাজউক বসুন্ধরা গ্রুপকে তাদের ৫৩টি অবৈধভাবে নির্মিত ভবন ও পান্থপথে অবস্থিত ১৮-তলা শপিং কমপ্লেক্স বসুন্ধরা সিটির অংশবিশেষ ভেঙ্গে ফেলতে বলেছে। কর্মকর্তারা জানান, রাজউকের আইন-কানুন এবং ইমারত নির্মাণ বিধিমালা না মেনে অবৈধভাবে নির্মিত এসব ভবন কেনো ভেঙ্গে ফেলা হবে না- তা জানতে চেয়ে বেসরকারি ল্যান্ড ডেভেলপারদের কাছে পৃথক নোটিস পাঠানো হয়েছে।রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. নূরুল হুদা বলেন, তারা পাঁচ সহস্রাধিক অবৈধ ভবন চিহ্নিত করেছেন। এর মধ্যে ৬০টি ঝুঁকিপূর্ণ, এর মধ্যে কিছু ভবন ইতোমধ্যে ভেঙ্গে ফেলা হয়েছে, বাদবাকী ভবন ধাপে ধাপে ভেঙ্গে ফেলা হবে। রাজউকের মহাখালী জোনাল কার্যালয় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট-ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের মালিকানাধীন ৪০টি অবৈধ ভবন চিহ্নিত করে তালিকা তৈরী করেছে।

বিদ্যুৎ, গ্যাস, পানির দাবিতে দেশব্যাপী আইন-শৃঙ্খলার চরম অবনতি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আমার দেশ পত্রিকা ও চ্যানেল ওয়ান বন্ধ, বিশিষ্ট সাংবাদিক মাহমুদুর রহমানের গ্রেফতারের প্রতিবাদে এবং আগামী ২৭ জুন হরতাল পালনের সমর্থনে সারা দেশের ন্যায় চাঁদপুর জেলা বিএনপি আজ রবিবার বিকাল ৫টায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি’র কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক, শহর বিএনপি’র সভাপতি এডঃ সলিম উল্যা সেলিম, সাধারণ সম্পাদক আক্তার হোসেন মাঝি, সদর থানা বিএনপি’র সভাপতি দেওয়ান সফিক্জ্জুামান, সাধারণ সম্পাদক খলিলুর রহমান গাজী, জেলা যুবদলের সদস্যসচিব কাজী গোলাম মোস্তফা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সলিমুস সালাম, সাধারণ সম্পাদক এডঃ জাহাঙ্গীর হোসেন খান, জেলা তাঁতী দলের আহ্বায়ক মোস্তফা কামাল, সদর থানা বিএনপি নেতা হযরত আলী, জেলা ছাত্রদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক ইব্রাহিম কাজী জুয়েল, সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার প্রমূখ।

সম্প্রতি ব্রিটিশ গবেষকরা ওরাং ওটাং (বানর) এর ভাষা সনাক্ত করেছেন। তারা ৪০ টি বডি ল্যাংগুয়েজ সনাক্ত করতে পেরেছেন। যেমন আমি খেলতে চাই, এটি আমাকে দাও, চলে যাও, আমাকে অনুসরণ করো, এটি করা থামাও ইত্যাদি। কোনো বানরের ভাষার উপর এটিই প্রথম কাজ। দুইজন বিজ্ঞানী এই গবেষণা কাজটি করেন। তাদের বৈজ্ঞানিক নিবন্ধ এনিমেল কগনিশন নামক জার্নালে প্রকাশিত হবে।

বলিউডের একসময়ের হার্টথ্রব নায়িকা মনীষা কৈরালা। দু-দুবার বিয়ের কাছাকাছি এসেও শেষ পর্যন্ত পিছিয়ে এসেছেন মনীষা৷ প্রথমে নেপালে অস্ট্রেলিয়ার প্রাক্তন রাষ্ট্রদূত ক্রিস্পিন কনরয় এবং তারপর মার্কিন অভিনেতা ক্রিস্টোফর ডরিস'এর সঙ্গে বিয়ে প্রায় পাকাপাকি হয়ে গিয়েছিলো বলে সংবাদ-মাধ্যমে খবর ছড়িয়ে পড়েছিলো৷ তবে সব গুজবের অবসান ঘটল। তার বিয়ের প্রথম ধাপ সম্পন্ন।১৮ জুন শুক্রবার থেকে শুরু করে তিন দিন ধরে হিন্দু শাস্ত্র মতে অসংখ্য আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে বিবাহের অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে৷ ৪০ বছর বয়স্ক মণীষার বর সম্রাট দাহালের বয়স প্রায় ৭ বছর কম৷ গত প্রায় এক বছর ধরে তাঁদের দেখা সাক্ষাৎ হয়েছে৷

ঠাকুরগাঁও রোড বাজার এলাকায় দরিদ্র এক গৃহবধু শুক্রবার রাতে একসাথে চার সন্তান জন্ম দিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছেন। তবে নবজাত শিশুগুলো বেশি সময় বেঁচে থাকেনি। জন্মের কিছুক্ষণ পরেই তারা মারা যায়।

চলচ্চিত্রের ভাষায় গাই জীবনের গান এই শ্লোগানকে সামনে রেখে ৫ম বর্ষপূর্তি উপলক্ষে মানিকগঞ্জ শহীদ রফিক স্মৃতি পাঠাগার এর উদ্যোগে শুরু হয়েছে ৩ দিন ব্যাপি চলচ্চিত্র উৎসব।

মেয়র নির্বাচনে ৪ দলীয় জোট প্রার্থী মনজুর আলমের বিজয়কে (সর্বশেষ প্রাপ্ত সংবাদ অনুযায়ী) স্বাগত জানিয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। আন্তর্জাতিক সম্পাদক আলহাজ্ব কমরউদ্দিনের মাধ্যমে তারেক রহমান বীর চট্টলার ভোটারদের অভিনন্দন জানিয়েছেন উন্নয়নের জন্যে পরিবর্তনের পক্ষে ব্যাপক রায় প্রদানের জন্য।

আগামী ১০ই জুলাই ম্যাগা স্টার লাইফ কনসার্ট হচ্ছে না। এর স্থলে ২০০ সাউথ কার্লিং স্প্রিং রোড, আর্লিংটন ভিএ ২২২০৪স্থ কেনমোর মিডল স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যানেল আই মিউজিক্যাল নাইট। এএতে অংশ নেবে চ্যানেল আই এর নতুন প্রতিভার অন্নেষনের সেরা কন্ঠের শিল্পীরা। ম্যাগা স্টার লাইফ কনসার্টের অনেক শিল্পীদের ভিসা জটিলতা জনিত সমস্যার কারনে এই পরিবর্তন বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। চ্যানেল আই এর এই সেরা কন্ঠের শিল্পীদের বিষয়ে প্রবাসের অনেকেরই যথেষ্ঠ আগ্রহ রয়েছে। চ্যানেল আই এর এই জনপ্রিয় সেরা কন্ঠ প্রতিযোগিতায় দেশের মত প্রবাসীরা আগ্রহ নিয়ে অনুষ্ঠানটি দেখেছে। আগামী ১০ই জুলাই তাদের লাইভ পরিবেশনার সুযোগ পেয়ে অনেকেই উচ্চ্বাস প্রকাশ করছে।

ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও প্রতিমন্ত্রী আকরাম কাদের-এর সাথে গত ১৩ জুন রবিবার অপরাহ্ন ১২টায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, আওয়ামী লীগনেতা রমেশ নাথ মুক্তিযোদ্ধা সংসদের সিনিয়র ডেপুটি কমান্ডার ডা: সামছুল হাসান এবং নিউইয়র্ক ষ্টেট শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন সাক্ষাৎ করেন। ৫ সদস্যের এই প্রতিনিধিদল রাষ্ট্রদূতের সাথে বৈঠক করে যুদ্ধাপরাধীদের বিচার, ৭২-এর সংবিধান পুন: প্রবর্তন, প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোকপাত করেন। রাষ্ট্রদূত প্রতিনিধি দলের সাথে সৌহাদ্যপূর্ণ বৈঠক করেন এবং তাদের দাবীগুলি সরকারের সংশিস্নষ্ট কতৃপক্ষের নিকট পেশ করবেন বলে জানান। রাষ্ট্রদূত প্রতিনিধি দলকে মধ্যাহ্ন ভোজে আপ্যায়ন করান এবং ধন্যবাদ জানান।

বলিউডি অভিনেত্রী আমিশা প্যাটেলের সাম্প্রতিক ভাবগতি দেখে মনে হচ্ছে পুরনো প্রেম জেগে উঠেছে তার মধ্যে। জানা গেছে, তিনি টুইটারের মাধ্যমে নাকি ইদানিং তার সাবেক বয়ফ্রেন্ড বিক্রম ভাটের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। টুইটার বার্তা প্রেরণের ক্ষেত্রে নাকি দুজনকেই বেশ সহজ, অনায়াস ও স্বাভাবিক মনে হয়েছে।এখন দেখার বিষয় হলো, ব্যাপারটিকে কীভাবে গ্রহণ করেন আমিশার বর্তমান বয়ফ্রেন্ড কানাভ।

নাগরিক কমিটির প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরীকে বিশাল ব্যবধানে হারিয়ে বন্দরনগরীর মেয়র নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী এম মনজুর আলম। নির্বাচনে পরপর তিনবার মেয়র পদে বিজয়ী মহিউদ্দিনকে এক লাখ ৫ হাজার ৫১৮ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন উত্তর কাট্টলি ওয়ার্ডের তিনবারের কাউন্সিলর মনজুর।

কলকাতার টিভি চ্যানেল জি বাংলার হাসির অনুষ্ঠান 'মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ফাইভ'-এ যৌথভাবে তৃতীয় হন বাংলাদেশের মেয়ে শশী। এবার টিভি নাটকে অভিনয় করবেন তিনি। সুস্ময় সুমন পরিচালিত 'গোলল্গা' নামের ১০৪ পর্বের একটি ধারাবাহিকে দেখা যাবে তাকে। আগামী ১০ জুন থেকে ঢাকার বাইরে এর দৃশ্যধারণ শুরু হবে।শশী এখন ইডেন কলেজে অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। তিনি পড়ছেন অর্থনীতি বিষয়ে।

পটুয়াখালী: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের ছবি ব্যবহার করে বাউফলবাসীর নিকট লিফলেট বিতরণ করার দায়ে এবং দলীয় নাম ভাঙানোর অভিযোগে এনে পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপির সাবেক এমপি শহিদুল আলম তালুকদারের বিরুদ্ধে বাউফল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বাউফল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ অলিয়ার রহমান শুক্রবার বাউফল থানায় এ ডায়েরি করেন। বিএনপি সূত্র জানায়, সাবেক এমপি শহিদুল আলম তালুকদার সম্প্রতি বাউফলবাসীর উদ্দেশ্যে একটি লিফলেট বিতরণ করেন। ওই লিফলেটে �বাউফলবাসীকে অন্ধকার থেকে মুক্তি দিতে শীঘ্রই বাউফলে আসতে চাই, কিন্তু আসতে পারছিনা, বাউফলবাসীকে দেখতে খুব ইচ্ছে করে� বলে বাণী দেন। লিফলেটটিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের ছবি ব্যবহার করা হয়।

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ হচ্ছে আজ বৃহস্পতিবার। কে হবেন দেশের দ্বিতীয় প্রধান এই সিটি করপোরেশনের মেয়র, তা নির্ধারণ করবে প্রায় ১৭ লাখ ভোটার। তবে মেয়র পদে প্রধান দুই প্রার্থীর ভাগ্য অনেকটাই নির্ভর করছে মোট ভোটারের প্রায় এক-তৃতীয়াংশ, পাঁচ লাখ তরুণ ভোটারের ওপর।

আওয়ামী লীগ জনপ্রিয় দল কেন?-জাকির হোসাইন,গ্রেটার ওয়াশিংটন আওয়ামী লীগ
দলটির যাত্রার শুরুটাই ছিল জনগনের কথা মাথায় রেখে। আওয়ামী লীগ মানেই জনগনের (আওয়াম) দল (লীগ)। পাকিস্থান মুসলিম লীগ ছিল মুলত উচ্চ বা অভিজাত মুসলিম শ্রেণীর দ্বারা পরিবেষ্টিত একটি দল। এর নেতাদের সাথে আম (সাধারন) জনগনের কোন যোগাযোগ ছিল না। সেই দলের নেতারা দলটিকে জনগনের দল করানোর ব্যাপারে ছেষ্টাও করেননি, করাতেও পারেননি। তাই মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী (প্রতিষ্টাতা সভাপতি) কিশোরগঞ্জের কৃতি সন্তান শামছুল হককে(প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক) সাথে নিয়ে ১৯৪৯ গড়ে তোলেন পাকিস্থান আওয়ামী মুসলিম লীগ (জনগনের মুসলিম লীগ)। সেই থেকে দলটি গনতান্ত্রিক ভাবে তৃনমূল থেকে কাজ করে যাচ্ছে। সাধারন কর্মী বাহিনী দলটি্র মুল শক্তি। জেনারেল জিয়া আগে ক্ষমতা দখল করেন তার পর সামরিক বাহিনীর (মুলত ডিজিএফআই) মদদে সারা দেশের সুবিধা বাদীদের নিয়ে জাগদল (পরে নাম পরিবর্তন করে বিএনপি) গঠন করেন। বিএনপি শুরু থেকেই রাজনৈতিক দলের পরিবর্তে হয়ে উঠে সুবিধাবাদিদের একটি সাধারন প্লাট ফর্ম হিসেবে। জেনারেল এরশাদও তার পুর্বসুরীর পদ অনুসরন করেন সামরিক বাহিনীর মদদে জাতীয় পার্টি গঠন করেন। সুতরাং আওয়ামী লীগের জন্মটা বিএনপি ও জাতীয় পার্টির মত ক্যান্টনমেন্টে নয়। নয় কোন সরকারী ছত্র ছায়ায়। এখানেই নিহিত রয়েছে দলটির মুল চালিকা শক্তি।

এত গরম ভালো লাগে না। রোদের মধ্যে অ্যাকশন দৃশ্য, নাচানাচি খুব কষ্টের কাজ। একটুতেই ঘেমে যাচ্ছি। নিজের কাছেই বিশ্রী লাগে। দুই চোখে যেন ঝাপসা দেখি। তাই ঠিক করেছি, গরমের মধ্যে আর শুটিং করব না। নতুন যে ছবিগুলোর প্রস্তাব নিয়ে নির্মাতারা আসছেন, তাঁদের বলেছি, শীতের আগে কোনো কাজ করব না।’ বললেন শাবনূর।কয়েক বছর ধরেই গরমের সময় শাবনূর অস্ট্রেলিয়ায় চলে যান। পুরো গরমের সময়টা সেখানেই থাকেন। শাবনূর জানান, এবার জুলাইয়ের প্রথম সপ্তাহেই তাঁর অস্ট্রেলিয়া যাওয়ার পরিকল্পনা আছে। বললেন, ‘দুই মাস পরই ফিরব। তখন নিশ্চয়ই আবহাওয়া এ রকম থাকবে না। ফলে একটু আরামে শুটিং করতে পারব।’শাবনূর জানালেন, গত কয়েক দিন তিনি শুটিং করে অসুস্থ হয়ে পড়েছেন। তাই আপাতত কোনো ছবির কাজ করছেন না।

অবশেষে পাটের জন্মরহস্য উদ্ভাবন করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ জুন বুধবার অধিবেশনের শুরুতেই এ সুখবরটি জাতীয় সংসদে জানান।প্রধানমন্ত্রী আরো বলেন, ‘পাটের জন্মরহস্য উদ্ভাবন একটি বিশাল সাফল্য। বাংলাদেশের বঙ্গসন্তানেরাই এ অসাধারণ সাফল্য অর্জন করতে পেরেছে। ড. মাকসুদুল আলমের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এ আসামন্য গৌরবময় কাজটি করেছে। এটির আর্ন্তজাতিক মেধাস্বত্ব অধিকার বাংলাদেশ সংরক্ষণ করবে।’প্রধানমন্ত্রী জানান, এ কাজের জন্য বাংলাদেশের নাম বিশ্বের গুটিকয়েক দেশের সঙ্গে যুক্ত হবে। এ কাজের সঙ্গে সম্পৃক্ত সবাইকে তিনি অভিনন্দন জানান। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এবং পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘এ অর্জনের মাধ্যমে বাংলাদেশ পাটের হারিয়ে যাওয়া গৌরব পুনরুদ্ধার করতে সক্ষম হবে। সোনালী আঁশ আবার তার হারানো দিন ফিরে পাবে।’

অবিশ্বাস্য হলেও সত্য ‘কিং খান’ শাহরুখ এবার ঢাকায় যাচ্ছেন। দুই বছর ধরে বাংলাদেশে তাঁর যাবার কথা শোনা গেলেও সেটা অসম্ভবের দেয়ালেই বাঁধা পড়েছিল। তবে এবার সেই দেয়াল ভাঙছে। তাঁকে বাংলাদেশে নেয়ার সব প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে অন্তর শো বিজ।

গত ১২ই জুন শনিবার বস্টনে বাংলাদেশ সরকারের কৃষিতে সফলতা এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর কৃষিতে অসামান্য অবদান নিয়ে এক আলোচনা অনুষ্ঠিত হয়৷ নিউ ইংল্যান্ড আওয়ামী লীগ আয়োজিত এই আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি সচিব জনাব সি কিউ মুশতাক আহমেদ৷ নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ইউসুফ চৌধুরী অনুষ্ঠান উদ্বোধন করেন এবং স্বাগত বক্তব্য প্রদান করেন৷ কৃষি সচিব গত দেড় বছরে বাংলাদেশ সরকারের কৃষি বিষয়ক পদক্ষেপগুলো সবিস্তারে বর্ণনা করেন এবং তার ধারাবাহিক সুফলসমুহ তুলে ধরেন৷ তিনি আরো উললেখ করেন বাংলাদেশ সরকারের কৃষি সাফলেয স্বীকৃতি স্বরুপ যুক্তরাষ্ট্র সরকার কৃষি খাতে সহায়তা আরো বাড়ানোর আগ্রহ প্রকাশ করছে৷ এই অনুষ্ঠানে বস্টন প্রবাসী বিপুল সংখ্যক কৃষি গবেষণাবিদ ও পরিবেশবিদ অংশগ্রহণ করেন৷ অংশগ্রহণকারী পরিবেশবিদেরা বাংলাদেশ সরকারের কৃষি এবং পরিবেশ বিষয়ক কর্মকান্ডের প্রশংসা করেন৷ তারা বিশেষত সরকারের কৃষিতে পানির ব্যাবহার হ্রাসের পরামশ সরকারের দূরদৃস্টি বলে অবিহিত করেন৷ অনুষ্ঠানে প্ল্লী নগরায়ণ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন বস্টন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ডঃ সৈয়দ আবু হাসনাত৷ বাংলাদেশের কৃষকদের নানা সমসা আর ব্যাতিক্রমধর্মী চাষাবাদের প্রয়োজনীয়তার আলোচনা করেন আহমেদ হোসেন৷ নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল ইউসূফ এর পরিচালনায় এই অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন সর্বজনাব ডঃ আব্দুললাহ শিবলী, নুরুল কবির, বিপুল কামাল, রাতুল বড়ুয়া, আব্দুর রাজজাক, মিন্টু কামরুজজামান, ঊজজল বড়ুয়া প্রমুখ৷ অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ আয়োজকদের ধনযবাদ জানান এবং সরকারের সাফল্য আর কর্মকান্ডের পরিচিতির জনয এই ধরনের আরো অনুষ্ঠান আয়োজনের অনুরোধ জানান৷

পানিতে ভিজতে ভিজতে একরকম কাহিল হয়ে পড়েছেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই। কিন্তু ক্যামেরার সামনে মোটেও কাহিল দেখাচ্ছিল না তাঁদের। বরং বৃষ্টিতে ভিজতে ভিজতে সাবলীলভাবে কথা বলেছেন, নেচেছেন, গেয়েছেন দুজনে। রাবণ ছবির ৮০ ভাগ শুটিংই হয়েছে বৃষ্টি বা পানিতে। অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে ভিজতে ভিজতে ছবির আর সব কলাকুশলীর অবস্থাও খারাপ। অগ্নি সাক্ষী রেখে বিয়ের বদলে ছবিতে অভিষেক-ঐশ্বরিয়াকে পানি ঘিরে চক্কর দিতে দেখা যাবে।

নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করে গাড়ি বহর নিয়ে ঘোরার সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে আটক করা হয়েছে। ১৬ জুন বুধবার সাড়ে পাঁচটার দিকে নগরীর বাকলিয়া থানা পুলিশ তাকে আটক করে। আটকের পর থেকে তিনি থানার সামনে গাড়িতে অবস্থান করছেন। ঘটনার সত্যতা স্বীকার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম জানান, নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করে গাড়ি নিয়ে ঘোরার সময় তাকে আটক করা হয়। অপর একটি সূত্র জানায়, নির্বাচনের প্রাক্কালে আলোচিত হবার জন্য সাকা এ কান্ড ঘটিয়েছেন।কয়েক ঘণ্টা পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে ছেড়ে দিয়েছে পুলিশ।

৬ই জুন রবিবার নিউইয়ার্কে এষ্টোরিয়াস্থ বনফুল রেষ্টুরেন্টে বংলাদেশের জাতীয় স্বার্থ ও সম্পদ রায় জনমত তৈরী এবং সরকারকে অবহিত করার ল্েয এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইসহাক আমান বারী শাহিন।সভায় আলোচনায় অংশ নেন, আনোয়ারুল ইসলাম আনু, আযহারুল হক মিলন, মোস্তাফা কামাল মিঠুন, শাহীনুর আলআমিন রতন, হাবিব রহমান হারুন, শাহীনুর কোরেশী, মাসুম ও এবাদ চৌধুরী প্রমূখ। সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশ জাতীয় স্বার্থ ও সম্পদ রা-কমিটি ইউএসএ নামে একটি নির্দলীয় সংগঠন গঠন করা হয়। কমিটি আহবায়ক মোহাম্মদ জামান তপন ও সদস্য ইসহাক আমান বারী শাহিনকে করা হয়। সদস্য বৃন্ধরা হলেন, আনোয়ারুল ইসলাম আনু, আযহারুল হক মিলন, মোস্তাফা কামাল মিল্টন, শাহীনুর আলআমিন রতন, হাবিব রহমান হারুন, মেহসিন উদ্দিন,আহমেদ, মোঃ তারিফ সাঈদ, কাদির বক্ত, মোঃ রফিকুল বারী, ম. আবুল বাশার খান, নিরুফার খান লিলি, গোলাম সাদিক এনা, আবু পাভেল সালেহ, এএফএম ইকবাল, মো সেলিম আহমেদ চৌধুরী, মাসুদ আলম সাফিন, বজলুর রশিদ, আরিফ হাছান চৌধুরী, ফকরুল ইসলাম চৌধুরী, জাহাঙ্গীর ভূইয়া, কাজী আয়হারুল হক মিলন, মোঃ আবুল খায়ের, হাছান চৌধুরী, এমডি ফজলে গনি কচি, এবাদ চৌধুরী, মাহমুদ আলী, নেমুন, সানিক চৌধুরী, আসিফ চৌধুরী, কামরুজ্জামান শামীম, রফিকুল ইসলাম চৌধুরী, খোরশেদ আলম শামীম, আজহার হোসেন, গিয়াস আহমেদ, ওসমান চৌধুরী, সুকুমার রায়, জাকির হাওলাদার ও হাবিব রহমান হারুন,সভার শুরুতে ঢাকার নিমতলীতে নিহতদের স্মরনে ১ মিনিট নিরবতা পালন করা হয়। বর্তমানে আহবায়ক কমিটি যতদ্রুত সম্ভব একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করবে। দলমত নির্বিশেষে সকল দেশপ্রেমিক প্রবাসী উক্ত সংগঠনে সম্পৃক্ত হতে পারবেন। সভায় দেশের স্বার্থ ও সম্পদ রায় সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানানো হয়।

দৈনিক আমার দেশের প্রকাশনার উপর হাইকোটের আরোপিত আদেশ চার সপ্তাহের জন্য স্থগিত করেছে চেম্বার জজ আদালত। আজ মঙ্গলবার আপিল বিভাগের বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এ আদেশ দেন। এ সময় আদালত একই সময়ের মধ্যে সরকারকে আপিল অনুমতির আবেদন জানাতে নির্দেশ দেন। উল্লেখ্য, জুন মাসের ১০ তারিখে হাইকোর্টের একটি বেঞ্চ আমার দেশ পত্রিকার প্রকাশনা বাতিলের সরকারী সিদ্ধান্ত তিনমাস স্থগিত করেন।

টানা বর্ষণে কক্সবাজার জেলা জুড়ে ভিন্নমাত্রায় তান্ডবলীলা সৃষ্টি হয়েছে। এই তান্ডবে ৬ সেনা সদস্যসহ ৪৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক। এতে অন্তত ১৫ জন নিখোঁজ রয়েছে। আজ ভোরে কক্সবাজার সদর, রামু, উখিয়া ও টেকনাফে পাহাড় ধস ও পানির প্লাবনে হতাহতের ঘটনা ঘটে।

ঈদ আসতে এখনও অনেক দিন বাকি। অথচ চলচ্চিত্র পাড়ার প্রস্তুতি দেখে মনে হয় আর কয়েকদিন পরেই হয়তো ঈদ। কোন ছবি ঈদে মুক্তি পাবে, কোনটি ভাল ব্যবসা করবে সেই আলোচনাতেই মুখরিত ছবিপাড়া। তবে গতবারের মতো এবারও ঘুরে-ফিরে শাকিব খান আর অপু বিশ্বাস অভিনীতই প্রায় সব ছবি মুক্তি পাচ্ছে।

নাগরিক কমিটির মনোনীত মেয়র প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরী আশঙ্কা প্রকাশ করে বলেছেন, যে কোনো উপায়ে নির্বাচনী বৈতরণী পারের অপচেষ্টা ব্যর্থ হলে নির্বাচনের ২-১ দিনের মধ্যে প্রতিপক্ষ মেয়র প্রার্থী ও তার সমর্থকরা যে কোনো অশুভ কাজ করতে পারে। এ ব্যাপারে নির্বাচন কমিশন ও সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা করি। ১৫ জুন নগরীর নন্দনকাননস্থ নাগরিক কমিটির প্রধান অফিসে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক শেষ দিনে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।

বলিউডের অভিনেত্রী অমৃতা রাও কি নিজেকে বদলে ফেলেছেন? না কি ইন্ডাস্ট্রীর ইঁদুর দৌড়ে পাল্লা দিতে খোলামেশা পোশাকে বোল্ড ইমেজ গড়ার প্রয়াস চালাচ্ছেন৷ অনিল কাপুরের প্রোডাকশান হাউসের শর্টকাট ছবিতে অমৃতাকে দেখা যাবে গ্ল্যামারাস লুকে একেবারে ভিন্ন ভঙ্গিতে৷

গত ১৩ জুন নিউইয়র্কস্থ স্পাইসি মিনা রেস্টুরেন্টে যুক্তরাষ্ট্র যুবদল আয়োজিত এক মতবিনিময় সভায় হান্নান শাহ বলেন, কোন বিশেষ দেশের সাথে অতিমাত্রায় মাখামাখির কারণে মুসলিম বিশ্ব থেকে শেখ হাসিনা সরকার বিচ্ছিন্ন হয়ে পড়েছে।শেখ হাসিনা সৌদি আরব সফরে গিয়েও মুসলিম বিশ্বের সাথে সম্পর্কের উন্নয়ন করতে পারেননি। যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি আশরাফ উদ্দিন ঠাকুরের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আবু সাইদ আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় হান্নান শাহকে ফুলের শুভেচ্ছা দিয়ে সম্মানিত করা হয়।

দূর গ্রহ থেকে আসা যন্ত্রদানবেরা পৃথিবীর বুকে কী তুলকালাম কাণ্ডটাই না ঘটিয়ে বসল! চোখের পলকে নিজেদের পাল্টে, ঢাউস আকৃতির একেকটা রোবট, হয়ে গেল গাড়ি বা মোটরসাইকেল। আবার গাড়ি থেকে রোবট, ধুন্ধুমার মারামারি। ট্রান্সফরমার ছবির কাহিনিটা এমনই। এ পর্যন্ত সিক্যুয়েল ছবিটির দুটি পর্ব তৈরি হয়েছে। ছবি দুটিতে অভিনয় করেছেন মেগান ফক্স। এবার তৃতীয় পর্ব থেকে ছিটকে পড়েছেন তিনি। ছবিটির প্রযোজনা সংস্থা প্যারামাউন্ট পিকচার্স জানিয়েছে, ট্রান্সফরমার ৩ ছবিতে মেগান ফক্সকে নেওয়া হচ্ছে না। তাঁর বদলে কে থাকছেন, তা জানা যায়নি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল পুর্বাঞ্চলীয় প্রদেশ আল- জুবাইল কেন্দ্রীয় কমিঠির একটি প্রতিনিধী দল সবেক সভাপতি জসীম উদ্দিন শামীম এর নেতৃত্বে গত ১০ই জুন জেদ্দায় বিরোধী দলীয় চীফ হুইপ জয়নাল আবেদিন ফারুক এর সাথে সৌজন্য সাক্ষাতে করেন।

ঘটা করে বিয়ে করতে যাচ্ছেন বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী মনীষা কৈরালা। পাত্র ব্যবসায়ী সম্রাট দাহাল। বিয়ে উপলক্ষে কৈরালা-পরিবার নেপালের কাঠমান্ডুতে বেশ জাঁকালো আয়োজন করেছে। তিন দিনজুড়ে চলবে বিয়ের অনুষ্ঠান। এ জন্য ভারত ছাড়াও বিশ্বের বিভিন্ন স্থান থেকে আসবেন অতিথিরা। কিন্তু মুম্বাই থেকে মনীষার কোনো বন্ধু বা নামীদামি তারকা যাচ্ছেন না। তবে মনীষার ঘনিষ্ঠ বন্ধু ও পরিচালক দীপ্তি নাভাল ১৯ জুন বিয়ের মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিনেত্রী জানিয়েছেন, মনীষার বিয়েতে যাওয়ার ইচ্ছে ছিল তাঁর। কিন্তু সহিংসতা ও নিরাপত্তার আশঙ্কায় নেপালে যাওয়ার চিন্তা বাদ দিয়েছেন।
যেন আমার প্রিয় স্বদেশ একটা মেয়ের মুখে। এমন হাসির জন্যইতো আমরা যুদ্ধ করেছি।
বাংলা মাস- তারিখের কথা এখন কে মনে রাখে? হয়তো শীত আসলে ধরে নেই এটা পৌষ অথবা মাঘ মাস। আবার বৃষ্টির দিন মনে করিয়ে দেয় আষাঢ় এলো। এবারো নিরবে আষাঢ় এসেছে। আজ বষর্ার প্রথম দিন। একটু আতলামী হয়ে যায় কিনা কে জানে ? তারপরও বলছি -52- তে ভাষার জন্য যুদ্ধ করা আমাদের ওই পৃর্বপুরুষদের প্রতি কি এটাও একধরনের অবহেলা নয়?
অভিনয়শিল্পী নোভা এবার অনুষ্ঠান নির্মাণপ্রতিষ্ঠান গড়েছেন। নাম ‘প্রত্যাশা ক্রিয়েশন’। এরই মধ্যে এই প্রতিষ্ঠান থেকে নাটক নির্মাণের কাজ শুরু হয়েছে। দুটি নাটক। প্রথমটি নষ্ট সুখ। আর অন্যটির নাম এখনো চূড়ান্ত হয়নি। দুটিই পরিচালনা করছেন রায়হান খান। নোভা জানালেন, তাঁর এই নতুন প্রতিষ্ঠানের সঙ্গে আছেন রায়হান খানসহ আরও দুজন। নোভা বললেন, ‘দর্শকদের ভালো কিছু নাটক ও অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আমরা এই নতুন প্রযোজনা প্রতিষ্ঠানটি গড়েছি।’নষ্ট সুখ নাটকটি তৈরি করা হয়েছে এবার ঈদের জন্য। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, দীপা খন্দকার, নোভা ও হিল্লোল। অপরটিতে হিল্লোল ও নোভা।নোভা জানালেন, নাটকে অভিনয়ের পাশাপাশি এখন থেকে তিনি নিয়মিত প্রযোজনাও করবেন।

একধাপ এগিয়ে গেলেন ক্লোসা। তার গোল সংখ্যা ১১, বিশ্বকাপে সর্বাধিক গোলদাতার আসন অর্থাৎ রোনালদোকে পেছনে ফেলে আসন গ্রহণের জন্য তার আর মাত্র ৫ গোল প্রয়োজন। ডারবান স্টেডিয়ামে ৪-০ গোলে অস্ট্রেলিয়াকে ফিরিয়ে শুরু করলো ৩ বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানরা। অবশ্য জার্মান কোচ জাওচিম লো খেলার আগেই বলেছিলেন তাদের মূল লক্ষ্য জেতা নয়, বেশি গোল করা। তার দল কিছুটা হলেও তাকে সন্তুষ্ট করতে পেরেছে।
সোভিয়েত সেনাদের মুহুর্মুহু বোমা হামলায় কেঁপে উঠছে বাঙ্কারটি। টানা ১০ দিন ধরে মাটির নিচের সুরক্ষিত ওই আশ্রয়ে লুকিয়ে আছেন এডলফ হিটলার ও তাঁর প্রেমিকা। মৃত্যুর মাত্র ৪০ ঘণ্টা আগে প্রেমিকাকে বিয়ে করেন হিটলার। তাঁদের সেই প্রেমকাহিনি ও মৃত্যুর আগের কয়টা দিন নিয়ে এবার চলচ্চিত্র হচ্ছে বলিউডে। হিটলারের প্রেমিকা ইভা ব্রাউনের চরিত্রে নেহা ধুপিয়া অভিনয় করবেন। এমন একটি ঐতিহাসিক চরিত্রে অভিনয়ের আগে নিজেকে প্রস্তুত করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন নেহা ধুপিয়া। আগামী মাসে ছবিটির শুটিং শুরুর কথা রয়েছে।

বাংলাদেশের জনপ্রিয় মডেল তারকা ও অভিনেতা নোবেল আগামী ১৮ জুন নিউইয়র্ক আসছেন। তিনি নিউইয়র্কের বাংলাদেশী মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান �ডিজিটাল ওয়ান� এর ব্র্যান্ড এ্যাম্বাসেডর। ডিজিটাল ওয়ান এর একযুগ পূর্তি উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেবেন শোবিজ তারকা নোবেল।স্বামীর নির্যাতনে অতিষ্ঠ রিতা আশ্রয় চেয়েছিল শ্বশুরের কাছে। তিনি আশ্রয় দেননি, বরং পুলিশের ভয় দেখিয়ে বাসা থেকে বের হয়ে যেতে বলেছেন। না গেলে তালাক দেওয়ার হুমকিও দিয়েছিলেন। আর কোনো পথ খোলা ছিল না ওর। শেষমেশ বিষ খেয়েছে, দুই সন্তানকেও খাইয়েছে।’ এ কথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন জুরাইনের ফারজানা কবির রিতার মা মাজেদা বেগম। বাসাভর্তি মানুষ তাঁকে ঘিরে আছে। সবার চোখে পানি, সেই পানিতে যেন ধুয়ে গেছে সান্ত্বনার সব ভাষা।এরই মধ্যে একজন বললেন, ফারজানা নিজে না হয় মরতেন, কিন্তু সন্তানদের কেন মারলেন? আরেকজন বললেন, বাঁচার কোনো পথই খোলা ছিল না! দুই শিশুসন্তানসহ মায়ের এই অস্বাভাবিক মৃত্যু নিয়ে এমন হাজারো প্রশ্ন মানুষের মনে। প্রশ্ন পুলিশের কাছেও: কীভাবে শিশুরা ছাদ-লাগোয়া দেয়াল পর্যন্ত উঠে তাদের কথা লিখল? অথবা তিনজনের লাশ কীভাবে পরিপাটি করে বিছানার ওপর কাঁথা দিয়ে ঢাকা ছিল। আত্মহত্যার পর কি এভাবে থাকা সম্ভব?

রেসি এবার ব্যারিস্টার হয়ে আসছেন দর্শকের সামনে। এফ আই মানিক পরিচালিত ছবিটির নাম এক জবান। এরই মধ্যে ছবিটির মহরতের কাজ শেষ হয়েছে। শিগগিরই ছবিটির শুটিং হবে। এতদিন বিভিন্ন চরিত্রে অভিনয় করলেও এবারই প্রথম ব্যারিস্টারের ভূমিকায় অভিনয় করবেন রেসি। এ নিয়ে রেসিও খুব উচ্ছ্বসিত পাশাপাশি কিছুটা চিন্তিত। এ ছবিতে অভিনয় প্রসঙ্গে রেসি বলেন, এ ধরনের চরিত্রে কাজ করার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে। পাশাপাশি কিছুটা ভয়ও কাজ করছে। তবে আমার চেষ্টা থাকবে চরিত্রটিকে ভালোভাবে ফুটিয়ে তুলতে। এজন্য আমি অবশ্য বেশ কয়জন ব্যারিস্টারের কর্মকাণ্ড বোঝার চেষ্টা করছি। যাতে চরিত্রটি ভালোভাবে ফুটিয়ে তুলতে পারি। এ ছাড়া এ সপ্তাহেই মুক্তি পেতে যাচ্ছে রেসি অভিনীত ছবি চেহারা। আর এ ছবিতে প্রথমবারের মতো মারামারির দৃশ্যে অংশ নেন রেসি। মারামারির দৃশ্যে অভিনয় করতে কেমন লেগেছে, জানতে চাইলে রেসি বলেন, খারাপ না, ভালোই। তবে এ মরামারির বেশির ভাগ কৃতিত্বের দাবিদার আমি পরিচালক শহিদুল ইসলাম খোকনকেই দেব। কারণ তিনি যে কীভাবে আমাকে দিয়ে এগুলো করিয়ে নিয়েছেন, আমি টেরই পাইনি। এ ছাড়া এ ছবিতে বেশ কিছু স্পেশাল ইফেক্টও ব্যবহার করা হয়েছে।
এবারের বিশ্বকাপ ফুটবলের অফিশিয়াল গান হিসেবে ব্যবহূত আফ্রিকান-কানাডিয়ান গায়ক কেনানের গাওয়া ‘গিভ মি ফ্রিডম গিভ মি ফায়ার’ গানটির সঙ্গে নাচবেন ফেরদৌস ও বিন্দু। আগামীকাল ১৪ জুন ব্যাংককে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে টালিউড ও ঢালিউডের চলচ্চিত্র নিয়ে ‘ফিল্ম অ্যাওয়ার্ড বাংলা’। পুরস্কার প্রদান অনুষ্ঠানে এই গানের সঙ্গে তাঁদের দুজনকে নাচতে দেখা যাবে।
ভারত পেরিয়ে এবারে পাকিস্তানেও বলিউড অভিনেত্রী কারিনা কাপুরকে দেখা যাবে তবে স্বশরীরে হাজিরা নয় এটি। তাকে দেখা যাবে পাকিস্তানের বিভিন্ন সড়কে স্থাপিত বিজ্ঞাপনের বিলবোর্ডগুলোতে।
ওয়াহিদা মল্লিক জলি আর ফারহানা মিলি এবার নামছেন ‘শাশুড়ি’ ও ‘বউয়ের’ ভূমিকায়। তরিকুল ইসলাম পরিচালিত এ নাটকের নাম ‘বউ শাশুড়ির থেরাপি’। নাটকের গল্প বউ ও শাশুড়ির দ্বন্দ্ব নিয়ে হলেও শেষে সব দ্বন্দের অবসান হয়। এতে অভিনয় প্রসঙ্গে ফারহানা মিলি বলেন, গল্পটি ব্যতিক্রম মনে হওয়ায় কাজ করতে রাজি হই। দেখা যাবে, শাশুড়ি ওয়াহিদা মল্লিক জলির সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া হচ্ছে। শেষে চিকিত্সকের পরামর্শে একটি ওষুধের মাধ্যমে দুজনের সম্পর্ক ভালো হয়ে যায়। নাটকটিতে কিছু শিক্ষনীয় বিষয়ও রয়েছে। আশা করছি, তা দর্শকদের ভালো লাগবে।ওয়াহিদা মল্লিক জলি বলেন, এ মাসের শেষের দিকে নাটকটির শুটিং শুরু হবে।

চার মাস পর তাদের তৃতীয় বিয়েবার্ষিকী। সব ঠিকঠাক থাকলে এর আগেই প্রথম সন্তানের বাবা-মা হতেন তারা। সেই আনন্দঘন মুহূর্তের জন্য নিশ্চয়ই তারা অধীর অপেক্ষায় ছিলেন। হয়তো নানা পরিকল্পনাও ছিল অনাগত সন্তানকে ঘিরে। ঘাতক বাস কেড়ে নিল তাদের সুখ-সম্ভাবনাময় ভবিষ্যতের স্বপ্ন। গতকাল শনিবার রাজধানীর মগবাজারে বেপরোয়া বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন এই দম্পতি। নিহতরা হলেন_ একটি ভবন নির্মাতা প্রতিষ্ঠানের বিপণন নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী সিকদার সাইফুল হুদা শাহীন (৩৬) ও তার সন্তানসম্ভবা স্ত্রী দৈনিক জনকণ্ঠের প্রশাসনিক কর্মকর্তা সোহেলী আক্তার শম্পা (২৮)। সকালে স্বামী-স্ত্রী মোটরসাইকেলে করে যাওয়ার সময় যাত্রীবাহী একটি বাস ধাক্কা দিলে তারা ছিটকে রাস্তায় পড়েন। ঘাতক বাসটি শাহীনের শরীরের ওপর দিয়ে চলে যায়।

বলিউড সুন্দরী দীপিকা পাড়ুকোনেকে দেখলে প্রথমেই যে দুটো জিনিস আপনার নজর কাড়বে তার একটি হচ্ছে, প্রায় পেন্সিলের মতোই এক পাতলা শরীর। আর দ্বিতীয় যে বিষয়টি সম্প্রতি কারো কারো নজরে পড়েছে তা হলো- ওর মরাল গ্রীবায় গোলাপের মতো ফুটে থাকা এক লভবাইট!, যা উবে যেতে নিদেনপক্ষে সময় লাগবে অন্তত আরো বেশ কিছু দিন পর্দায় বিভিন্ন প্রেমিকের সঙ্গে তাকে দেখা গেলেও বাস্তব জীবনে যার সঙ্গে তার এই গভীর ‘লভবাইটের’ সম্পর্ক চলছে সেই সৌভাগ্যবানের নামটি হচ্ছে- রণবীর কাপুর। এ দুজনকে পর্দায় জুড়িতে দেখার জন্য ভক্তদের প্রচুর দাবি থাকলেও বিষয়টি নিয়ে এই মুহূর্তে তেমন কোন পরিকল্পনা দীপিকার নেই। এই মুহূর্তে যা তার মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, সেটি হচ্ছে- রণবীরকে ছেড়ে মুম্বাই থেকে টানা ৫০ টি দিন দূরে থাকার অসম্ভব বিরহের ব্যাপারটি। ‘দীর্ঘদিন বাইরে থাকলেই আমি হোমসিক হয়ে পড়ি’- জানিয়েছেন দীপিকা।

ইংল্যান্ডকে রুখে দিয়ে বিশ্বকাপে মসৃণ একটা সূচনা পেয়েছে যুক্তরাষ্ট্র। রুস্টেনবার্গে অনুষ্ঠিত 'সি' গ্রুপের প্রথম ম্যাচটির স্কোরলাইন ছিল ১-১। চতুর্থ মিনিটে অধিনায়ক জেরার্ডের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। ৪১ মিনিটে গোলরক্ষক রবার্ট গ্রিনের ভুলের খেসারত দিয়ে অগ্রগামিতা হারাতে হয় ক্যাপেলোর দলকে। বাকি সময় গোল নামক কাঙ্ক্ষিত বস্তুটি অধরাই ছিল। ফলে ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হলো অন্যতম ফেভারিটদের। তৃতীয় মিনিটে অধিনায়ক স্টিফেন জেরার্ডের দুর্দান্ত গোলে মসৃণ এক সূচনা পায় ইংলিশরা। জনসনের থ্রো-ইন থেকে ল্যাম্পবার্ড, রুনি ও হাস্কির পা ঘুরে বল আসে জেরার্ডের কাছে। সেখান থেকে দুই মার্কারকে বোকা বানিয়ে বুদ্ধিদীপ্ত টোকায় প্রতিপক্ষ গোলরক্ষক এডওয়ার্ডকে পরাস্ত করেন তিনি। গোলের পর দুই উইং দিয়ে সমন্বিত ব্রিটিশ আক্রমণ প্রতিপক্ষকে বেশ অস্বস্তিতে রাখে। এ সময় যুক্তরাষ্ট্র যে একেবারেই খোলসবন্দি ছিল এমনও কিন্তু নয়! নিজ দুর্গ সামলে সুযোগ বুঝে আক্রমণে যাওয়ার কৌশল অবলম্বন করে তারা।

অসুস্থতা কাটিয়ে এখন অনেকটাই সুস্থ ববিতা। ২৫ জুন কানাডা যাবেন ছেলের সঙ্গে দেখা করতে। আর সে কারণে হাতে থাকা ছবিগুলোতে অভিনয় করা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। এর মধ্যে দুটি ছবির টাকা ফেরতও দিয়েছেন। দুটি ছবিতেই ববিতার স্থলাভিষিক্ত হয়েছেন অভিনেত্রী সুচরিতা।
গিজেল মন্টেরিও, বারবারা মুরি এবং সারা থম্পসনের পর এবার বলিউডে অভিষেক হচ্ছে প্লেবয় কন্যা ক্যান্ডিস বাউচারের। প্রসান সাড়া পরিচালিত নাম চূড়ান্ত না হওয়া একটি ছবিতে অভিনয় করবেন দক্ষিণ আফ্রিকান এই অভিনেত্রী। এতে তার বিপরীতে থাকছেন শচীন জোশি। প্লেবয় সাময়িকীর এপ্রিল সংখ্যায় আপত্তিকর আলোকচিত্র প্রদানের মাধ্যমে আলোচনার কেন্দ্রে আসেন দক্ষিণ আফ্রিকান এই অভিনেত্রী। জানা গেছে, জার্মানি, মরক্কো, চীন এবং চেক প্রজাতন্ত্রে এই ছবির দৃশ্যধারণ করা হবে। ছবির প্রযোজনা প্রতিষ্ঠান পারসেপ্ট পিকচার্স জানিয়েছে, ৫টি ভাষায় ছবিটি মুক্তি পাবে।

দিয়াগো ম্যারাডোনার দল আর্জেন্টিনা ৩য় বারের মতো বিশ্বকাপ জয়ের লক্ষ্যে শনিবার রাত ৮টায় প্রথম ম্যাচে নাইজেরিয়ার বিরুদ্ধে খেলার ৬ মিনিটের মাথায় হেইঞ্জ গোলে ১-০ ব্যবধানে জিতে যায়। প্রথমার্ধে আর্জেন্টিনা একাধিক গোলে এগিয়ে থাকলেও অবাক হওয়ার কিছু ছিলনা।

পোর্ট এলিজাবেথের নেলসন ম্যান্ডেলা স্টেডিয়ামে বিশ্বকাপের বি গ্রপের খেলায় গ্রীসের বিরুদ্ধে ২-০ গোলে জয় পেয়েছে এশিয়ার ফুটবল শক্তি দক্ষিণ কোরিয়া।খেলার প্রথমার্ধের সাত মিনিটের মাথায় কোরিয়ার ১৪ নম্বর জার্সি পরিহিত জং সু লি এর গোলে সাবেক ইউরো চ্যাম্পিয়ন গ্রীসের বিরুদ্ধে দলকে ১-০ গোলে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধের ৬ মিনিটের মাথায় দক্ষিণ কোরিয়ার অধিনায়ক পার্ক জি সুং গোল করে ব্যবধান বাড়ান। এবারের বিশ্বকাপ আসরে এটি ছিল তৃতীয় ম্যাচ। আজকের ম্যাচে জিতে শেষ ষোলর লড়াইয়ে অনেকখানি এগিয়ে গেল দক্ষিণ কোরিয়া।

অন্ধকারে ফুটে উঠল আলোর দীপ্তি। আঁধারে ডুবে গিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় স্টেডিয়াম। কয়েক সেকেন্ড মাত্র। তারপর উদ্ভাসিত হলো আলোর ফেয়ারা। আতশবাজির বর্ণাঢ্য আলোকচ্ছটা ও শব্দের সঙ্গে একঝাঁক খুদে তারকার গান আর নাচে মুগ্ধ স্টেডিয়ামের দর্শক। বৃহস্পতিবার রাতে এই জমকালো আয়োজনে এবার মেরিডিয়ান-চ্যানেল আই ক্ষুদে গানরাজের শিরোপা জিতে নিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নসরাত জুহুরী। সে পেয়েছে নগদ পাঁচ লাখ টাকার পুরস্কার। যৌথভাবে দ্বিতীয় হয়েছে সানজানা তাবাসসুম ও রাজু আহমেদ। তৃতীয় স্থানেও দুজন—তানিশা ইসলাম ও অপূর্ব বাসনা। বিজয়ীদের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে দর্শক বিপুল করতালিতে তাদের অভিনন্দন জানায়। এবারের ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার প্রধান বিচারক ছিলেন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ ও অভিনয়শিল্পী মেহের আফরোজ।

ওয়াকিল আহমেদ পরিচালিত লাভ ইন কোরিয়া ছবির শুটিং শুরু হয়েছে। ছবির দুইটি গান ও কয়েকটি সিকোয়েন্সের কাজ করতে ১৩ মে নিপুণ, আন্না ও নীরবকে নিয়ে পরিচালক উড়াল দিয়েছেন দণি কোরিয়া। ১৯ মে পর্যন্ত সেখানে কাজ শেষে ২০ মে ইউনিটের সবাই ফিরে আসার কথা। তবে নীরব চলে যাবেন আমেরিকা। সেখানে তিনি ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নেবেন।
লাভ ইন কোরিয়া ছবির বাকি কাজ হবে বাংলাদেশের বিভিন্ন শুটিং স্পটে। নিপুণ জানালেন, এটি বিদেশের মাটিতে আমার প্রথম ছবি। এর আগে কলকাতার একটি ছবিতে চুক্তিবদ্ধ হলেও সেটির কাজ শুরু হয়নি। তিনি আরও বললেন, আমি এই প্রথম পূর্ণিমার সঙ্গে একটি ছবিতে কাজ করছি। মোহাম্মদ আসলাম পরিচালিত এ ছবির নাম গরীবের দাম অনেক বেশি।

টিভি অভিনেত্রী রিচি সোলায়মান বিয়ে করে আমেরিকা প্রবাসী হন। সম্প্রতি তিনি দেশে ফিরেছেন। কিছুদিন পর ফের চলে যাবেন আমেরিকায়। তবে দেশে ফিরে অভিনয় নিয়ে ব্যস্ত হয়ে পড়েননি তিনি। কেননা প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন রিচি। তার মা হওয়ার বিষয়টি নিয়ে মিডিয়াতে নানা রকম কানাঘুষা চলছিল। রিচির সঙ্গে এ নিয়ে অভিনেতা মাহফুজ আহমেদের শীতল সম্পর্কও তৈরি হয়। সর্বশেষ রিচি সোলায়মান ২১ মে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে দেশ টিভিতে প্রচারিত ‘যা কিছু প্রথম’-এ মা হওয়ার বিষয়টি স্বীকার করেন। ওই অনুষ্ঠানের উপস্থাপিকা আরেক অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ যখন মা হওয়ার বিষয়টি জানতে চান তখন রিচি বলেন, আমি মা হতে চলেছি।

স্টেডিয়ামের ভেতরে-বাইরে, দেশজুড়ে আনন্দে মাতোয়ারা ছিল দক্ষিণ আফ্রিকানরা। নেচে-গেয়ে আনন্দ করেছে তারা। পুরো জোহানেসবার্গ ছিল উৎসবের শহর। ফুটবলে তুলনামূলকভাবে দুর্বল বাফানা বাফানারা টুর্নামেন্টে কত দূর যাবে, সেই চিন্তা ভুলে আনন্দ করেছে স্থানীয়রা। সবাই ছুটেছে স্টেডিয়ামের দিকে। তবে যানজটের কারণে অনেকে স্টেডিয়াম পর্যন্ত পৌঁছাতে না পারায় গ্যালারির কিছু অংশ ছিল খালি।সুরের মূর্ছনা না থাকলে কোনো উৎসব জমে না। উদ্দাম বাজনা না থাকলে জাগে না আনন্দে মেতে ওঠার স্পন্দন। এ কথা মাথায় রেখেই বিশ্বকাপ ফুটবল শুরুর প্রাক্কালে আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকায় জাঁকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। খেলা শুরু হওয়ার আগের দিন গত বৃহস্পতিবার রাতে জোহানেসবার্গের সোয়েটোয় অরল্যান্ডো স্টেডিয়ামে আয়োজন করা হয় ‘ফিফা ওয়ার্ল্ড কাপ কিক অফ সেলিব্রেশন কনসার্ট’।

এতদিন পত্রিকার শিরোনাম হয়েছেন বাপ-মেয়ে ঝগড়ার জন্য। লিন্ডসে লোহান আর তার বাবার ঝগড়া আদালত পর্যন্ত গড়িয়েছিল। এখন আবার সমস্যা হয়েছে তার গান নিয়ে। নিজের তৃতীয় অ্যালবাম নিয়ে যথেষ্ট ব্যস্ত তিনি। তৃতীয় অ্যালবামের জন্য তিনি রেকর্ডিং শুরু করে দিয়েছেন। এর মধ্যে একটি গান রেকর্ড করেছেন। সেই রেকর্ড হওয়া গানটি হঠাৎ প্রকাশ হয়ে গেছে। তাও আবার লিন্ডসের তৃতীয় অ্যালবামের নাম ঘোষণা দেওয়ার কয়েক দিন পরই। কিছুদিন আগে প্রেস কনফারেন্সে নিজের তৃতীয় অ্যালবাম স্পিরিট ইন দ্য ডার্ক রিলিজের ঘোষণা দিয়েছেন তিনি। যদিও দিনতারিখ এখনও ঠিক হয়নি। আর এর পরপরই এই ঘটনা। এতে করে ওই গানের কদর বেড়ে গেছে। অনলাইনে এ গানটি পাওয়া যাচ্ছে। লিন্ডসে তার টুইটার ব্লগে এ কারণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তার ভাষায় এ রকম চুরি প্রতিরোধের কোনও ব্যবস্থা নেই। এই ক্ষতি তার ক্যারিয়ারের, আর প্রযোজনা প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি তো আছেই।

ইদানীং নাটক, মডেলিং ও ছবিÑ সব জায়গায় মৌসুমীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তিনি ছোট পর্দায় টুকটাক কাজ করলেও বড় পর্দায় খুব একটা আসছেন না। মৌসুমীর সিদ্ধান্ত এখন থেকে বছরে দুটির বেশি ছবিতে কাজ করবেন না। তার চলতি বছরের দুই ছবি চাষী নজরুল ইসলামের ‘দেবদাস’ ও মোস্তফা কামাল রাজের ‘প্রজাপতি’। এর বাইরে অনেক ছবির অফার তিনি ফিরিয়ে দিচ্ছেন। মৌসুমীর মুক্তি পাওয়া সর্বশেষে ছবি আমজাদ হোসেনের ‘গোলাপী এখন বিলেতে’ ভালো ব্যবসা করেছে। ৯ এপ্রিল মৌসুমী অভিনীত নতুন ছবি আবদুল্লাহ আল মামুনের ‘দুই পুরুষ’ মুক্তি পাবে। মুক্তির অপেক্ষায় আছে জাহিদ হোসেনের ‘জীবন যন্ত্রণা’। আর সেন্সরের অপেক্ষায় আছে মুশফিকুর রহমান গুলজারের ‘কুসুম কুসুম প্রেম’।

লাক বাই চান্স
পরিচালকঃ জোয়া আখতার
অভিনয়ঃফারহান আখতার,কঙ্কনা সেনশর্মা,রিশি কাপুর,রিত্বিক রোশন প্রমুখ
সোনা মিশ্রা (কঙ্কনা) এবং দিল্লির ছেলে বিক্রমজয় (ফারহান) মুম্বাইতে আসে সিনেমার নায়ক নায়িকা হবার সপ্ন নিয়ে।অনেক অপমান,অনেক বাধা পেরিয়ে তারা চান্স পায় অভিনয় করার,কিন্তু তারা কি সফল হতে পারবে?এটা নিয়েই ছবির গল্প।গল্পটা ভালই ছিল,কিন্তু একই জানা ঘটনা কতবার আর দেখতে ইচ্ছে করে?ছবিতে শঙ্কর-এহসান-লয় এর সংগীত খুব একটা ভাল হয়নি।ছবিতে বলিউডের অনেক নামি-দামি তারকাদের অতিথি চরিত্রে রাখা হয়েছে যা ছবির বাড়তি আকর্ষণ।ফারহান এর অভিনয় বেশ ভাল আর কঙ্কনাও যথারীতি ভাল করেছেন।

চলচ্চিত্র নিয়ে চ্যানেল আইয়ের সাপ্তাহিক অনুষ্ঠান আমার ছবির ৫০০তম পর্ব দেখানো হবে ১৬ জুন। এ উপলক্ষে এক প্রীতি সমাবেশের আয়োজন করা হয় বুধবার সন্ধ্যায়। স্টার সিনেপ্লেক্সে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য দেন শিল্পী কাইয়ুম চৌধুরী, মুর্তজা বশীর, মাহবুব জামিল, শওকত জামিল, ইলিয়াস কাঞ্চন, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর প্রমুখ। আমার ছবি যৌথভাবে পরিচালনা করছেন শামীম আলম ও শফিউজ্জামান খান। প্রীতি সমাবেশে তাঁরা অনুষ্ঠানটির দীর্ঘ পথচলায় নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। অনুষ্ঠান শেষে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছবিটি দেখানো হয়।

বর্তমান প্রেক্ষাপটে চলচ্চিত্রাঙ্গনে ধীরে ধীরে বইছে সুবাতাস। আমরাও পাচ্ছি সুস্হ ধারার ছবি। সুস্হ ধারার ছবির পিছনে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন চলচ্চিত্র নির্মাতা, পরিচালক, প্রযোজক, অভিনেতা-অভিনেত্রীরা। অভিনেত্রীদের মধ্যে যারা সুস্হ চলচ্চিত্র দর্শকদের উপহার দেওয়ার জন্য আছেন তাদের মধ্যে একজন হলেন অপু বিশ্বাস। দর্শকদের হ্রদয় জয় করে নিয়েছেন তার অনবদ্য অভিনয় দিয়ে। তবে, কখনো ভাবেননি তিনি একজন অভিনয় শিল্পী হবেন। মডেল হওয়ার খুব ইচ্ছে ছিল এবং এখনো একজন ভালো মডেল হওয়ার বাসনা রয়েছে তার। বাবা-মা চাইতেন সঙ্গীত শিল্পী হবে। আর সেজন্য ছোটবেলা গানের স্কুলেও ভর্তি হয়েছিলেন। শুধু গান শিখেই তিনি ক্ষান্ত নন, নাচ শেখার জন্য তালিম নিয়েছিলেন। দীর্ঘ ছ-বছর নাচের প্রশিক্ষণ গ্রহণ করেন। এরপর ২০০৪ সালে লাক্স-এর ফটোসুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন এই গ্ল্যামারাস গার্ল অপু বিশ্বাস।

পুরুষের স্বাস্থ্যেরজন্য ক্ষতিকর দ্রব্যাদির সাথে এবারে সংযুক্ত হয়েছে সুন্দরী নারীও। সুন্দরী নারী পুরুষের স্বাস্থ্যেরজন্য ক্ষতিকর! এমনটাই বলছেন গবেষকরা। স্পেনের ভ্যালেন্সিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জানান, সুন্দরী ও আকর্ষণীয় নারীর সান্নিধ্যে আসলে পুরুষের মধ্যে মান সুন্দরী নারী পুরুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর!সিক চাপ বাড়তে থাকে। এমনকি এই চাপ বাড়ার কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ারও আশঙ্কারয়েছে! গবেষকদের মতে, একজন পুরুষ সুন্দরী নারীর পাশে ৫ মিনিট বসলে পুরুষের মধ্যে মানসিক চাপ বৃদ্ধি পায়। যা শরীরে কোট্রিসল নামক বিশেষ হরমোনের প্রবাহবাড়িয়ে দেয়। এ হরমোনের বাড়তি প্রবাহ হৃদযন্ত্রেরনানা রোগের জন্য দায়ী বলে গবেষক দল জানান।গবেষকরা ৮৪ জন স্বেচ্ছাসেবী পুরুষের উপর গবেষণা চালিয়ে এতথ্য বের করেছেন। স্বেচ্ছাসেবীদের ভিন্ন ভিন্নসময়ে এককভাবে একটি কক্ষে বসিয়ে সুডোকু পাজল -এর সমাধান করতে বলা হয়। ওই সময় অপরিচিত সুন্দরী একনারীকে ঢুকিয়ে দেয়া হয় সেই কক্ষে। এতে পুরুষেরশরীরের কোট্র্রিসল -এর প্রবাহ বেড়ে যায়। কিন্তুনারীর পরিবর্তে কোন পুরুষ ওই কক্ষে ঢুকলে পুরুষদের মধ্যে কোন পরিবর্তন দেখা যায়নি। গবেষকরা জানান, যেসব পুরুষ নারীদের কাছ থেকে সবসময়দূরে থাকতে ভালবাসেন তাদের জন্য সুন্দরী নারী একটুবেশি ক্ষতিকর। প্রসঙ্গত, শরীরে স্বল্পমাত্রায় কোট্রিসলের প্রবাহ ক্ষতিকর নয়। এটি মানুষের কর্মক্ষমতা বাড়াতে সহায়ক। তবে এটি বেশিমাত্রায় প্রবাহ হলে ডায়াবেটিসসহ হৃদযন্ত্রের বহু ক্ষতিকরতে পারে।

মাধুরী দীক্ষিত, ঊর্মিলা, টাবু ও অমৃতার পর এবার বিদ্যা বালানের পালা। মকবুল ফিদা হুসেনের পছন্দের নায়িকাদের তালিকায় এবার বিদ্যার নামটি উঠে এল। বিদ্যার সৌন্দর্যের ভূয়সী প্রশংসা করেছেন মকবুল ফিদা। এর আগে মাধুরী দীক্ষিতকে তাঁর ছবির মূল নায়িকা করেছিলেন। মাধুরীকে নিয়ে বহু ছবিও এঁকেছেন খ্যাতিমান এই শিল্পী। এবার বিদ্যার সৌন্দর্যে মজেছেন তিনি। তাঁর ছবি তো আঁকবেনই; এমনকি তাঁর পরবর্তী ছবি কমেডি ডট কম-এ বিদ্যা বালানকে নায়িকা করার কথা ভাবছেন মকবুল ফিদা হুসেন।

নিউইংল্যান্ড: কানেকটিকাটের নিউ হ্যাভেনে বাঙ্গালীদের প্রাচীন সংগঠন পরিচয়-এর বার্ষিক অনুষ্ঠান গত রোববার ইয়েল ইউনিভার্সিটির মেরী হারকেন্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের মধ্যে ছিলো পুরুষ্কার বিতরন, গীতি আলেখ্য ছোটদের নাটক, নৃত্যানুষ্ঠান, বড়দের মঞ্চ নাটক �যাদু ভরা বাশিঁ� মঞ্চায়ন করা হয়। প্রতি বছরের ন্যায় এবারও পরিচয় জাকজমকপূর্ন বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করে।

গণভবনে বর্ণিল আয়োজনে রুনা আর রত্নার বিয়ে। এ আয়োজন করেছেন দেশের প্রধানমন্ত্রী স্বয়ং। তিনি নিজেও স্বজনহারা। তাই এ গভীর মমত্ববোধ আপ্লুত করেছে তাকে। স্বজন হারিয়ে শোকে মুহ্যমান ছিল দুই বোন। আগুনের সর্বগ্রাসী থাবা কেড়ে নিয়েছিল ওদের চোখ থেকে স্বপ্নের সবটুকু আলো। নিমতলীর অগি্নকাণ্ডে সর্বস্ব হারানো এতিম রুনা আর রত্নার হতাশায় আচ্ছন্ন অনিশ্চিত জীবনে নতুন আশার আলো জ্বেলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অসহায় এ পরিবারের দুটি স্বজনহারা এতিম তরুণীর অভিভাবকত্ব স্বেচ্ছায় গ্রহণ করে গত রোববার ওদের সব দায়িত্ব নেওয়ার কথা জানানোর পরদিনই ওদের তুলে নেন তিনি গণভবনে। অবশেষে আজ বুধবার প্রধানমন্ত্রীর উদ্যোগে একসঙ্গে বিয়ে হচ্ছে উমাইয়া ফারিয়া আক্তার রুনা আর ছোট বোন সাকিনা আক্তার রত্নার। সন্ধ্যায় বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিভাবক হয়ে কন্যাদান করবেন। দুই বোনের বিয়ের উকিল বাবা হচ্ছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক এমপি হাজী মোহাম্মদ সেলিম। গতকাল দুই বোনের জন্য ৭ লাখ টাকার সোনার গহনা ও কাপড়চোপড় কেনা হয়েছে। এ বিয়েতে অতিথি হয়ে আসছেন দুই পরিবার ও সরকারি পর্যায়ের ৫০০ কর্তাব্যক্তি। গত সোমবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রুনা-রত্না ও তাদের পরিবারের সদস্যরা সাক্ষাৎ করেন। এ সময় বুধবার গণভবনে রত্নার বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। ওই সময় রুনার পরিবারের পক্ষ থেকে সময় চাওয়া হয়। তবে গতকাল রুনা ও হবু স্বামী জামিল এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে একইসঙ্গে দুই বোনের বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান হাজী মোহাম্মদ সেলিম। গতকাল মঙ্গলবার দুই বোনের একসঙ্গে গায়ে হলুদের অনুষ্ঠান হয়।
আগামী ১০ই জুলাই শনিবার ২০০ সাউথ কার্লিং স্প্রিং রোড, আর্লিংটন ভিএ ২২২০৪স্থ কেনমোর মিডল স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যাগা স্টার লাইফ কনসার্ট। ইতিমধ্যেই মেট্রো ওয়াশিংটন জুড়ে এই শো কে কেন্দ্র করে দারুন আগ্রহের সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানের প্রবেশমূল্য নির্ধারন করা হয়েছে ২০ ডলার এবং ৫০ ডলার।

চরিত্রের প্রয়োজনে নায়িকাদের রূপালী পর্দায় সিগারেট খেতে দেখা যায়। আবার অনেক নায়িকা বাস্তব জীবনেও ধূমপান প্রিয়। কিন্তু সম্প্রতি বলিউডে ঘটেছে ঠিক এর উল্টো। বলিউডের হাল সেশনের নায়িকা দীপিকা পাড়ুকোন রীতিমতো অবাক হয়ে গিয়েছিলেন যখন তিনি জানতে পেরেছিলেন যে ছবির চরিত্রের প্রয়োজনে তাকে সিগারেটও খেতে হবে।

টিভি খুললেই আপনাকে দেখা যায়...
মাসের ত্রিশদিনই বিভিন্ন ধারাবাহিক নাটকের চিত্রায়নে অংশ নিয়ে থাকি। তাই বেশি বেশি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। আর এ কারণে একঘণ্টার নাটকের কাজ করতে পারছি না। এখন উত্তরায় সকাল আহমেদের রচনা ও পরিচালনায় একটি নাম চূড়ান্ত না হওয়া ধারাবাহিক নাটকের দৃশ্যধারণে অংশ নিচ্ছি।

পুরান ঢাকার নিমতলীতে গত ৩ জুন স্মরণকালের ভয়াবহ অগি্নকাণ্ডে ব্যাপক হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে টিভি অভিনয় শিল্পী সংঘ। এর অংশ হিসেবে গত সোমবার ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে অভিনয় শিল্পী সংঘের চার সদস্য আহতদের দেখতে যান। তারা আহতদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। এ প্রসঙ্গে অভিনয় শিল্পী সংঘের সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মিনু বলেন, 'আমরা অভিনয় শিল্পী সংঘের পক্ষ থেকে আহতদের জন্য কী করণীয় সেটা জানতে ডা. সামন্ত লালের কাছে যাই। তিনি আমাদের জানান, আপনারা যারা অভিনয় শিল্পী আছেন তারা প্রত্যেকে আলাদা আলাদা ব্যক্তির দায়িত্ব নিতে পারেন।

বিশ্বকাপ ফুটবল ২০১০ উপলক্ষে রাজধানী ঢাকাসহ গোটা দেশের সর্বত্রই উড়ানো হচ্ছে বিভিন্ন দেশের রং বেরংয়ের পতাকা। বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে সমর্থকরা এসব পতাকাগুলি উড়াচ্ছে। ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মান, স্পেন, ইটালী, ইংল্যন্ডসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রীয় ও জাতীয় পতাকা দিয়ে শহরকে সাজানো হয়েছে। কিন্তু এর বৈধতা আছে কি? প্রশ্ন

বাংলাদেশী অধুষ্যিত জনবহুল এলাকা নিউজার্সির প্যাটারসনে গত রোববার জাকজমকপুর্ণ ভাবে প্যাটারসন পথমেলা অনুষ্ঠিত হয়। নিউইয়র্ক, নিউজার্সি সহ কয়েকটি স্টেটের সহস্রাধিক বাংলাদেশী নারী-পুরুষ উক্ত মেলায় অংশ গ্রহন করে।প্যাটারসনের স্থানীয় বাংলাদেশীদের সহযোগীতায় উক্ত মেলার আয়োজন করেন নিউজার্সির বাংলাদেশী আমেরিকান মাল্টি কালচারাল অরগানাইজেশন।যাদের অক্লান্ত পরিশ্রমে এবারের প্যাটারসন পথমেলাটি সফল ও সার্থক হয়েছে তারা হলেন-মুক্তিযোদ্ধা রশিদ আহমেদ,সাবেক সভাপতি কামাল আহমেদ,সা.সম্পাদক আতাউর রহমান সেলিম,সামছু মিয়া,আশরাফুল হক,জোসেফ চৌধুরী,মৌলভীবাজার জেলা সমিতির সভাপতি মিনহাজ আহমেদ সাম্মু,শাহিন খালিক,সাইফুর রহমান বাবলু,শহীদ আহমেদ,খায়রুল ইসলাম লিংকন,শামীম আহমেদ,আলমগীর খান,সৈয়দ ইসলাম,মোস্তাব উদ্দিন,শামরন রহিম,নুরুজ্জামান সোহেল,জুয়েল খালিক মুনিম,বিলাল আহমেদ,সামস উদ্দিন ও মাসুক আহমেদ প্রমুখ।

শ্রীলঙ্কায় হাজারো নিরপরাধ তামিলকে হত্যা করা হয়েছে নির্বিচারে। সেই শ্রীলঙ্কায় গিয়ে আইফা পুরস্কার অনুষ্ঠান করায় বলিউড তারকাদের ওপর দারুণ ক্ষুব্ধ দক্ষিণ ভারতের চলচ্চিত্র সংস্থা দ্য সাউথ ইন্ডিয়ান ফিল্ম চেম্বার অব কমার্স। অমিতাভ বচ্চন, শাহরুখ খান এবং ঐশ্বরিয়া-অভিষেক এবারের আইফা আসরে যাননি। একই সঙ্গে ভারতের তামিল অভিনেতা-অভিনেত্রীরাও বর্জন করেন এই আসর। কিন্তু দক্ষিণীদের আপত্তি সত্ত্বেও আইফা আসরে হাজিরা দিতে দ্বিধা করেননি সালমান খান,হূতিক রোশন, কারিনা কাপুর, বিবেক ওবেরয়, সঞ্জয় দত্ত এবং জেনেলিয়া ডি সুজার মতো তারকারা।
অনুরোধে কাজ না হওয়ায় এবার কঠিন পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে দ্য সাউথ ইন্ডিয়ান ফিল্ম চেম্বার অব কমার্স। তারা ঘোষণা দিয়েছে, সামনে এসব তারকার ছবি প্রদর্শন করতে দেওয়া হবে না দক্ষিণ ভারতে। বেশ কয়েকটি তামিল ছবিতে অভিনয় করায় জেনেলিয়ার ওপরই তাদের ক্ষোভটা বেশি।

বিশিষ্ট নাট্যশিল্পী শিমুল ইউসুফ সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় তেজগাঁও শিল্প এলাকায় একটি ট্রাকের ধাক্কায় তার জিপটি উল্টে যায়। এতে গাড়িচালকের কোন ক্ষতি না হলেও শিমুল ইউসুফ মারাত্মক আহত হন। তাকে সঙ্গে সঙ্গেই স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার কপাল ও ঠোঁটে পাঁচটি সেলাই দিতে হয়েছে।এ ব্যাপারে তার স্বামী সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ জানান, দুর্ঘটনার পরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ৬ জুন সকালে তাকে বাসায় নিয়ে আসা হয়েছে। শিমুল এখন ঝুঁকিমুক্ত বলে ডাক্তাররা জানিয়েছেন।

বক্স অফিসে হুলুস্থুল ফেলে দিয়েছিল আমির খান অভিনীত থ্রি ইডিয়টস। আইফা আসরেও সেই একই ঘটনা। সেরা ছবিসহ গুরুত্বপূর্ণ আটটি পুরস্কার গেছে রাজকুমার হিরানি পরিচালিত এই ছবির ভাগে। আইফার এবারের আসরে সেরা অভিনেতা অমিতাভ বচ্চন। অন্যদিকে সেরা অভিনেত্রীর পুরস্কারটা ভাগাভাগি হয়েছে বিদ্যা বালান (পা) এবং কারিনা কাপুরের (থ্রি ইডিয়টস) মধ্যে।
শনিবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত হলো ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি (আইফা) পুরস্কার অনুষ্ঠান।সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন রাজকুমার হিরানি। সেরা গল্পের পুরস্কারও পেয়েছেন তিনি। তবে এই বিভাগে তাঁর সঙ্গী হয়েছেন অভিজিৎ জোশি এবং বিধু বিনোদ চোপড়া। সেরা কমেডি চরিত্রের পুরস্কার পেয়েছেন সঞ্জয় দত্ত (অল দ্য বেস্ট)। এবারের আইফা আসরে পুরস্কার পাওয়া বেশির ভাগ শিল্পী ও কলাকুশলীই ছিলেন অনুপস্থিত।

প্লেবয় প্রচ্ছদে শার্লিন চোপড়া!
সবকিছু ঠিকঠাক থাকলে, বলিউডি সেনসেশন শার্লিন চোপড়াই সম্ভবত প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদকন্যা হতে যাচ্ছেন। এই বলিউডি বম্বশেল কয়েকদিন আগে মার্কিন পুরুষদের জন্য প্রকাশিত জনপ্রিয় ম্যাগাজিন প্লেবয় থেকে এর প্রচ্ছদের জন্য ছবি তোলার প্রস্তাব পেয়েছেন । এ প্রসঙ্গে শার্লিন চোপড়া সম্প্রতি একটি টুইটার বার্তায় লিখেছেন, �প্লেবয় থেকে প্রস্তাব পেয়েছি কভার পেজ এর মডেল হবার। তবে এ কাজটি করবো কিনা সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নিতে পারিনি।� শার্লিন তার টুইটার বার্তায় আরো লিখেছেন, �চিন্তা করছি কাজটি করবো নাকি করবো না! আসলে ব্যাপারটা নিয়ে আমি কিছুটা ভীত ও চিন্তিত। এ সপ্তাহেই প্লেবয় কর্তৃপক্ষের সঙ্গে ফোনে যোগাযোগ হবে বলে আশা করছি।এদিকে শার্লিনের ফিটনেস বিষয়ক একটি ডিভিডি প্রকাশিত হয়েছে কয়েকদিন আগে। সেটির ব্যাপারে তিনি আশ্বাস দিয়েছেন যে, ভিডিওটি মোটেও একঘেয়ে হবে না। এ প্রসঙ্গে তিনি বলেছেন, �বেশিরভাগ শরীরচর্চা বিষয়ক ডিভিডিগুলোই একঘেয়ে হয়। কিন্তু আমি এই ডিভিডিতে ভক্তদের আনন্দ দেয়ার জন্য একটু খোলামেলাভাবেই নিজেকে উপস্থাপন করেছি।

হ্যারি পটার ছবির অভিনেত্রী এমা ওয়াটসন দাবি করেছেন, তিনি এখনো একা আছেন। স্প্যানিশ রক গায়ক রাফায়েল সিবরিয়ানের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। সিবরিয়ান তাঁর ভালো বন্ধু, এর বেশি কিছু নয়। সম্প্রতি খবর বেরোয়, ২০ বছর বয়সী এই অভিনেত্রীর সঙ্গে প্রেমিক জয় ব্যারিমোরের প্রায় তিন বছরের সম্পর্ক ভেঙে গেছে। এর পর থেকে সিবরিয়ানের প্রতি ঝুঁকে পড়েন এমা ওয়াটসন। কিন্তু এমা বলেছেন, ‘গত বছর লন্ডনে গিয়ে সিবরিয়ানের সঙ্গে আমার পরিচয় হয়। তাঁর সঙ্গে বন্ধুত্বের বেশি আর কিছু নেই আমার।’

দুই বাংলার ছবি নিয়ে ব্যাংককে আয়োজন করা হয়েছে ‘বাংলা ফিল্ম অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান। ১৪ জুন সন্ধ্যায় ব্যাংককের সিয়াম সেন্টারে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। এ প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে মনোনয়ন পেয়েছে ১১টি ছবি। এর মধ্যে রয়েছে জাগো, মনপুরা, গহীনে শব্দ, গঙ্গাযাত্রা, মনে বড় কষ্ট, আমার প্রাণের প্রিয়া। সেরা ছবি, পরিচালক, নায়িকা, চিত্রনাট্য, সংগীত পরিচালকসহ ১৫টি বিভাগে মনোনয়ন পেয়েছে জাগো। মনপুরা পেয়েছে ১২টি বিভাগে। বাংলাদেশ থেকে এই আয়োজনে সহযোগিতা করছে আইস টপার এবং কলকাতা থেকে আইডিয়া টোয়েন্টি ফোর।

শুধু অভিনয় নিয়ে মেতে থাকলেই তো চলে না। ভক্তদেরও একটু-আধটু সময় দিতে হয়। মন দিয়ে সে কাজটিই এখন করছেন বলিউড তারকা শিল্পা শেঠি। টুইটারে ভক্তদের স্বাস্থ্য-পরামর্শ দিয়ে যাচ্ছেন। তাই কেউ কেউ মজা করে তাঁকে স্বাস্থ্যগুরু ডাকছেন। অধিকাংশ ভক্তের এক প্রশ্ন, আপনার চমৎকার দেহাবয়বের রহস্য কী? জবাবে তিনি বলেছেন, ‘যত পারেন অর্গানিক খাবার খান। আর হিমায়িত খাবার বর্জন করুন। কেনার সময় প্যাকেটের গায়ে খাবার সম্পর্কে যাবতীয় তথ্য দেখে নিন।’ খাবারদাবার ও নিয়মতান্ত্রিক জীবনাচরণের জন্য বলিউডে শিল্পার সুনাম রয়েছে।

৩০শে মে দুপুর ১২ টা থেকে রাত ১১ টা পর্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয় ওস্তাদ আলাউদ্দিন খা সৃতি সংসদ ও কুমিল্লা সোসাইটি কতৃক আয়োজিত সৃতির উল্লাসে নামক বার্ষীক একটি মেলা।জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ মিশনের কালচারাল মিনিস্টার অধ্যাপক মমতাজ উদ্দিন আহাম্মেদ মেলার উদ্বোধন করেন। প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডঃ এস এম এ ফয়েজ। সম্মানিত অতিথি ছিলেন মিঃ ফ্রানঙ্ক পাডাভান, বিশেষ অতিথি ছিলেন নরসিন্দি পৌরসভার মেয়র লোকমান হোসেন, ডঃ এম আজিজুল ইসলাম, ডঃ মনসুর খান, দেওয়ান শামসুল আরেফিন, ডঃ দলিলুর রহমান। প্রধান উপদেষ্টা ছিলেন হাসানুজ্জামান হাসান, প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সরকার ইসলাম বিশেষ পৃষ্ঠপোষোক ছিলেন মোহাম্মাদ হোসেন খান, ডাঃ নাজমুল খান, বদরুন নাহার মিতা, ফকরুল ইসলাম দেলোয়ার।বিশেষ সমন্বয়কারী ছিলেন মোশাররফ হোসেন খান চৌধুরী, জহিরুল ইসলাম, কাজী রশিদ, মোকাদ্দেস হোসেন। প্রধান সমন্বয়কারী ছিলেন সৈয়দ বাহালুল উজ্জল, আসাদুল ইসলাম আসাদ।

ঢাকা সিটি করপোরেশন এলাকায় শিক্ষিত মধ্যবিত্তের মধ্যে বিয়ে বিচ্ছেদের সংখ্যা ক্রমেই বাড়ছে। উচ্চ ও নিম্নবিত্তের মধ্যে তুলনামূলক এ সংখ্যা কম। পরকীয়া সম্পর্কের জের ধরে, বনিবনা না হওয়ায় কিংবা শারীরিক নির্যাতনের অভিযোগে বছরে ৫ হাজারের বেশি বিয়ে ভাঙছে। এ ছাড়া ভরণ-পোষণ না দেয়া, যৌতুক ও শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের কারনেও অনেকের ঘর ভাংছে। তার সাথে যুক্ত হচ্ছে সামাজিক অস্থিরতা আর উন্নত প্রযুক্তির যাচ্ছেতাই ব্যবহার, মাদকাসক্তের প্রভাব, জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি বিষয়গুলি অন্যতম কারণ হিসাবে। তার মধ্যে ৭৫ শতাংশই স্ত্রী কর্তৃক ভাঙছে। বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ইন্স্যুরেন্স কোম্পানি, ব্যাংকিং সেক্টর ও বিভিন্ন করপোরেট হাউসের কর্মজীবী নারীদের ক্ষেত্রে বিয়ে ভাঙার ঘটনা বেশি ঘটছে। বিয়ে ভাঙার এই ক্রমবর্ধমান হারকে বাংগালীর চিরাচারিত সমাজ ব্যবস্থার জন্য অশনি সঙ্কেত বলে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই।

এবার পার্লার ব্যবসায় নাম লেখালেন অভিনেত্রী শারমীন শিলা। মোহাম্মদপুরের নুরজাহান রোড়ে তার প্রতিষ্ঠিত শিলা'স মেকওভার। নামের বিউটি পার্লারের আনুষ্ঠানিক উদ্বোধন। পার্লার ব্যবসায় নিজেকে জড়ানো নিয়ে শারমীন শিলা বলেন, 'অনেকদিন ধরেই আমার ইচ্ছে ছিল কাজটি করার। এবার তা করেই ফেললাম। আসলে আমি পার্লারটি করেছি শখ পূরণ করতে গিয়েই। তবে কাজটি এখন আমি প্রফেশনালি দেখছি। আমাদের অভিনয় শিল্পীদের কেউ কেউ এখন নাটক প্রযোজনাসহ নানা ব্যবসায় নিজেদের জড়িয়েছেন। আর সেই ভাবনা থেকেই আমি পার্লার ব্যবসাকে বেছে নিয়েছি। আমার মনে হয় এখানেও অনেক কিছু করার আছে। এক্সপার্ট হবার জন্য এ কাজে নিজেকে দৰ করার গল্প নিয়ে শারমীন শিলা আরো বলেন, 'আমি এরইমধ্যে বিউটি এক্সপার্ট হবার জন্য গীতি বিলস্নাহর কাজে একটি কোর্স করেছি। ইচ্ছে আছে এ বিষয়ে আরো জ্ঞান অর্জনের জন্য ইন্ডিয়া বা ব্যাংকক গিয়ে একটি কোর্স করে আসব। শিলা ভক্তদের জন্য সুখবর হলো এ প্রতিষ্ঠানে যারা প্রাইভাল মেকআপ করাতে চান তা শারমীন শিলা নিজ হাতেই করবেন।'
আরো ছবি দেখার জন্য এখানে ক্লিক করুন
মাহফুজুর রহমান এবং দিলশাদ চৌধুরী ছুটির প্রানবন্ত উপস্থাপনায় বাংলাদেশ এসোসিয়েশন অব আমেরিকা ইঙ্ক (বাই) এর আয়োজনে আজ ২৯শে মে শনিবার ভার্জিনিয়ার স্প্রিংফিল্ডস্থ রবার্ট লী হাই স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল নজরুল-রবীন্দ্র জয়ন্তী এবং বাংলা নব বর্ষ-১৪১৭ বরণ উৎসব।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ এসোসিয়েশন অব আমেরিকা ইঙ্ক (বাই) এর সভাপতি ইনারা ইসলাম শাম্মী।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাসের পলিটিক্যাল (ডিপ্লোমেটিক) মিনিষ্টার জনাব শামীম আহসান। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিল প্রবাসের সাংষ্কৃতিক ব্যক্তিত্ব মাহফুজুর রহমান। অনুষ্ঠানটির ব্যাপক প্রচার (৪৫ বার ত-মেইলে) এর ইতিবাচক প্রভাব ছিল ব্যাপক হারে প্রবাসী বাংগালীদের উপস্থিতির মধ্য দিয়ে।

শব্দ রিসাইটেশন ইনস্টিটিউট এন্ড কালচারাল মিডিয়া ইনক নিউইয়র্কের চতুর্থ বর্ষপূর্তির বিশেষ পরিবেশনা মোহ আবহ উপস্খিত দর্শক-শ্রোতাদের প্রসংশা কুড়িয়েছে। নিবিড় আলোচনায় মোহময়তায় চিত্রকলা, রচনা ও পরিচালনা ইভান চৌধুরী।মোহ আবহ-এর আয়োজন ছিল গত ২৩মে রবিবার রাত ৮টায় নিউইয়র্কে এষ্টোরিয়ার ৩০ এভিন্যুর ২৯ ষ্ট্রীটের একটি পাবলিক স্কুলের অডিটোরিয়ামে। পিনপতন নীরবতায় হল ভর্তি দর্শক-শ্রোতারা অত্য�ত্ম মনযোগ সহকারে এই মোহ আবহ উপভোগ করেছেন।

আগামী ১৯শে জুন শনিবার সন্ধ্যা সাতটায় ২০০০ জেফারসন ডেভিস হাইওয়ে, আর্লিংটন, ভিএ-২২২০১ স্থ হ্যামটন ইন হোটেলে বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি (বাগডিসি)র আয়োজনে অনুষ্ঠিত হবে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব।অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পরিবেশনার পাশাপাশি অতিথি শিল্পী হিসাবে অংশগ্রহন করবেন ভারতের পশম বংগের উদীয়মান শিল্পী মাধুরী দাস এবং আশিষ গুপ্তা। সংগঠনের পক্ষে সভাপতি মোহম্মদ আলমগীর প্রবাসী বাংলাদেশীদের এই বীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসবে অংশগ্রহনের আমন্ত্রন জানিয়েছেন।

পাঁচ বছর পর বাংলাদেশে এসেছি। অন্য রকম একটা ভালো লাগা কাজ করছে আমার মধ্যে। এই মাটিতে ঘুমিয়ে আছেন কাজী নজরুল ইসলাম। ছোটবেলায় মা আমাকে নজরুলের একটা গান শিখিয়েছিলেন। আজ অনেক দিন পর গানটি করছি।’ এরপর শ্রেয়া শোনালেন ‘পরদেশী মেঘ, যাও রে ফিরে’ গানটি। বললেন, ‘নজরুলসংগীত হলো, একটা রবীন্দ্রসংগীত না করলে যে মন ভরছে না।’ শোনালেন ‘একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি’। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো ভারতের এ সময়ের অন্যতম জনপ্রিয় শিল্পী শ্রেয়া ঘোষালের কনসার্ট। এ কনসার্টের আয়োজন করেছে মিরর মিডিয়া অ্যান্ড প্রোডাকশন হাউস।

স্লামডগ মিলিয়নিয়ার খ্যাত দুই তারকা ফ্রিদা পিন্টু আর দেব প্যাটেলের বিয়ে হতে যাচ্ছে। জানা যায়, স্লামডগ মিলিয়নিয়ার ছবি থেকেই তাদের পরিচয় এবং প্রেম। এরই ধারাবাহিকতায় কিছুদিনের মধ্যেই বিয়ে করার সিদ্ধান্তও নাকি নিয়ে ফেলেছেন তারা।এই দুই প্রেমিক-প্রেমিকার প্রেমের কাহিনী নিয়ে বেশ গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। বয়সে ছোট হওয়ায় প্রথমে দেবের সঙ্গে সম্পর্ক মেনে নিতে আপত্তি জানায় ফ্রিদার বাবা-মা। কিন্তু ফ্রিদার জোরাজুরিতে তাদের প্রেম মেনে নিতে বাধ্য হন তারা। লন্ডন প্রবাসী ফ্রিদা ও দেবের পরিবার এ দুজনকে শিগগিরই একজোট করার সিদ্ধান্ত নিয়েছে। আর এর অংশ হিসেবে আংটি বদলের কাজটিও এ মাসের শেষ নাগাদ করতে চান বলে দুই পরিবারের ঘনি